1. dailyainerkantho@gmail.com : admin :
নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের এডভোকেট তপন বিহারি নাগ উপবৃত্তি প্রদান - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৩:০২|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের এডভোকেট তপন বিহারি নাগ উপবৃত্তি প্রদান

রুবেল ইসলাম
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫,
  • 144 Time View

 

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের এডভোকেট তপন বিহারি নাগ উপবৃত্তি প্রদান

রুবেল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ১২ জন শিক্ষার্থীকে প্রথমবারের মতো এডভোকেট তপন বিহারি নাগ উপবৃত্তি প্রদান করা হয়েছে।

বুধবার, ১০ সেপ্টেম্বর সকালে বিভাগের মুট কোর্ট কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিটি শিক্ষার্থীর হাতে ৬ হাজার টাকার চেক তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “সমাজের সচেতন একটি অংশ হিসেবে এই বিভাগের শিক্ষার্থীদের নিকট সমাজ ও দেশের কিছু চাওয়া রয়েছে। আমি আশা করি জ্ঞানার্জন করে তোমরা সমাজ ও দেশের সেই চাওয়া পূরণ করবে। সরকারের করের টাকায় তোমরা বিশ্ববিদ্যালয়ে পড়ছো। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে তোমাদের কাজ করতে হবে। তোমরা যুক্তি দিয়ে কাজ করবে, আবেগ বা উপর মহলের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তে নয়। মেধার স্বাক্ষর রেখে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ও আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ। স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মো. আহসান কবীর এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. মনির আলম।

এছাড়াও অনুষ্ঠানে আইন বিতর্ক উৎসব ২০২৫ এবং দ্বিতীয় অন্তঃবিভাগ মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৫ এর বিজয়ীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। আয়োজনে সহায়তা করে বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট সোসাইটি ও আইন বিতর্ক ক্লাব।

রুবেল ইসলাম
নজরুল বিশ্ববিদ্যালয়
০১৮৪৫৫৮২৫২৯

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com