1. dailyainerkantho@gmail.com : admin :
নজরুল বিশ্ববিদ্যালয়ে Fundamentals of Qualitative Research কর্মশালা - dailyainerkantho
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ১২:৩০|
শিরোনামঃ
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নেত্রকোণা জেলা কমিটি ঘোষণা বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সংগঠক আশরাফুল আহমদ পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব পুরস্কার শিক্ষার্থীর ছেঁড়া জামায় সুঁই-সুতো হাতে প্রধান শিক্ষিকা বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল করেছে  মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আন্তর্জাতিক ৩ আয়োজনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ দুই আসামি গ্রেপ্তার

নজরুল বিশ্ববিদ্যালয়ে Fundamentals of Qualitative Research কর্মশালা

রুবেল ইসলাম
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫,
  • 161 Time View

নজরুল বিশ্ববিদ্যালয়ে Fundamentals of Qualitative Research কর্মশালা

রুবেল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে দিনব্যাপী ‘Fundamentals of Qualitative Research’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ৮ সেপ্টেম্বর সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন ‘আমি যতদূর জানি এই কর্মশালার সম্পদ ব্যক্তি সংশ্লিষ্ট বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকগণকে অনুুুরোধ করছি আপনারা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে রিসোর্স পার্সনের উত্তরের মধ্য দিয়ে কর্মশালাটি অংশগ্রহণমূলক করে ফলপ্রসূ করবেন। আমি আশা করি আপনারা এই কর্মশালার মাধ্যমে অনেক উপকৃত হবেন এবং অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে মানসম্মত গবেষণা প্রবন্ধ তৈরি করে বিশ্বের বিভিন্ন খ্যাতিমান জার্নালে প্রকাশ করবেন।’ কর্মশালার সার্বিক সফলতা কামনা করে প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ।

উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদুর রহমান। কর্মশালায় সামাজিক বিজ্ঞান অনুষদসহ অন্যান্য অনুষদেরও শিক্ষকরা অংশ নেন।

রুবেল ইসলাম
নজরুল বিশ্ববিদ্যালয়
০১৮৪৫৫৮২৫২৯

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com