1. dailyainerkantho@gmail.com : admin :
নতুন ইতিহাস রচনার অপেক্ষায় দিনব্যাপী আয়োজনে “পারি সদস্য সম্মেলন'২৬" অনুষ্ঠিত - dailyainerkantho
৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১১:৩৬|
শিরোনামঃ
ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা বাংলাদেশে সাশ্রয়ী ও সহজলভ্য কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ: অনুষ্ঠিত হলো ACROSS-BD স্টেকহোল্ডার সভা রাণীশংকৈলে ৭ নভেম্বর পালনে প্রশাসনের প্রস্তুতি, সভায় নেওয়া হলো নানা কর্মসূচি গার্মেন্ট শিল্পের অস্থিরতা নিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১৪ দফা দাবি রাজশাহীতে চলছে বিভাগীয় বইমেলা ইবির ২৬৮ ডে লেবার ও থোক কর্মচারী ছাঁটাইয়ের সিদ্ধান্ত তেঁতুলিয়ায় জমি অবৈধ জবরদখলের চেষ্টার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শপথ নিলেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফয়সল আমীন পঞ্চগড়ে দেবীগঞ্জ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত সেভ দ্য গ্রিন ফাউন্ডেশনের বালাগঞ্জ উপজেলা সমন্বয়ক মো. মইনুল ইসলাম

নতুন ইতিহাস রচনার অপেক্ষায় দিনব্যাপী আয়োজনে “পারি সদস্য সম্মেলন’২৬” অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬,
  • 75 Time View

 

নতুন ইতিহাস রচনার অপেক্ষায় দিনব্যাপী আয়োজনে “পারি সদস্য সম্মেলন’২৬” অনুষ্ঠিত

মো: সাইফুল আলম সরকার, ঢাকা: “এইতো শুরু ২০২৪ সালের জুলাই মাসে। দেখতে দেখতে দুই বছর পার হয়েছে। এরই মধ্যে গত বছর এজিএম মিলনমেলা এবং আজকে সারাদিন ব্যাপী সদস্য সম্মেলন, এটি সত্যি আমাদের জন্য অনেক বেশি আনন্দের”- পারি’র জেনারেল সেক্রেটারি জনাব আল মামুন জমাদ্দারের আবেগঘন শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় “পারি সদস্য সম্মেলন’২৬”।

রাজধানী ঢাকার বিইউবিটি স্পোর্টস কমপ্লেক্স (বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি), ঢাকায় গত ২৮ আগস্ট ২০২৬ ইং শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত *PARE Members Summit 2026* (পারি সদস্য সম্মেলন’২৬) অনুষ্ঠিত হয়।

পারি’র সম্মানিত সভাপতি জনাব মাহফুজুল হকের সভাপতিত্বে এবং ড. মোঃ রাসেল বিশ্বাস ও তাহমিনা আক্তারের সঞ্চালনায় এই সম্মেলনে উপস্থিত ছিলেন জেনারেল সেক্রেটারি জনাব আল মামুন জমাদ্দার, মো: সাইফুল আলম সরকার, মিস তিয়াসা, মো: আশরাফুল ইসলাম, জনাব শামসুর রহমান, লুতফুর রহমান, ইঞ্জিনিয়ার নুর, মো: সালেহীন, মো: রুবেল মিয়া, বাসির উদ্দিন, মিসেস মাহফুজুল হকসহ পারির অন্যান্য সদস্য এবং পরিবারবর্গ।

সকাল ১০ টায় একসাথে সকলে নাস্তার পর্ব শেষ করে উপস্থিত সকল সদস্যদের বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে সভাপতি জনাব মাহফুজুল হক বলেন, আজ যারা সময় দিয়ে অংশগ্রহণ করেছেন, তাদের প্রত্যেকের প্রতি ইসি কমিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। আর যারা আন্তরিক ইচ্ছা থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে উপস্থিত হতে পারেননি, ইনশাআল্লাহ আগামী আয়োজনে একসাথে থাকার প্রত্যাশা রইল। এই সম্মেলন আমাদের মাঝে ব্যবসায়ীক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো অনেক বেশী পাকাপোক্ত করবে বলে
আশা প্রকাশ করছি।

সম্মানিত ভাইস প্রেসিডেন্ট ড. মোঃ রাসেল বিশ্বাস বলেন, আমাদের “পারি সদস্য সম্মেলন’২৬” ইতিবাচকভাবে গ্রুপে যেই সাড়া ফেলছিল আজ এখানে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের ইসি কমিটিকে অনুপ্রাণিত করছে। পারির আজকের প্রোগ্রামটি সুন্দরভাবে সমাপ্তি করার জন্য পিছনে যারা কঠোর পরিশ্রম করেছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমাদের প্রেসিডেন্ট মাহফুজুল হক মুকুল ভাই, আল মামুন ভাই, আপু, শামসুর রহমান ভাই, তিয়াসা আপু, লুতফুর ভাইসহ যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের অনুষ্ঠান সফল হয়েছে আমরা ভবিষ্যতে আরো সুন্দর অনুষ্ঠান করতে আপনাদের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করি। আমরা আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমাদের এই সংগঠনকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই।

একুশ আমার এর সম্পাদক মো: সাইফুল আলম সরকার বলেন, সংগঠনে এই ধরনের আয়োজন আরো বেশি বেশি প্রয়োজন। এতে করে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন হবে এবং ব্যাবসায়ীক বন্ধন আরো সুদৃঢ় হবে। শুধু মাত্র গ্রুপের আলোচনা একটি প্রতিষ্ঠানের ব্যাবসায়ীক সম্পর্ক টিকে থাকতে পারে না। এই ধরনের আয়োজন সকল সদস্যদের মনস্তাত্ত্বিক চিন্তাধারা এবং পরবর্তী প্রজেক্টের সাফল্য বাড়িয়ে তুলতে সহায়তা করবে। আজকের আয়োজনের পেছনে যারা কাজ করেছেন তাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

সকাল ৯টা থেকে শুরু হওয়া সম্মেলনে শুরুতে রেজিষ্ট্রেশন, দেয়াল স্বাক্ষর, ফুলেল শুভেচ্ছা, নাস্তা গ্রহণ, চা-কফির আয়োজন, পূর্ববর্তী ইসি কমিটির বিদায় এবং নতুন ইসি কমিটির দায়িত্ব গ্রহন করা, বিশেষ অবদানের জন্য ক্রেস্ট ও সম্মাননা প্রদান এবং পারি’র নতুন ফুড চেইন রেস্টুরেন্ট বিজনেস “দিয়াফা” নিয়ে ধারণা প্রদান করা হয়। তারপর সদস্যদের উন্মুক্ত মতামত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুরে জুমার নামাজ এবং খাবারের বিরতির পর নারী সদস্যদের বালিশ পাসিং খেলা, বাচ্চাদের খেলা এবং পুরুষ সদস্যদের ফুটবল খেলার আয়োজন করা হয়। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সদস্যদের নিয়ে গ্রুপ ছবি তোলা হয়। পরিশেষে উপস্থিতি সদস্যদের নিয়ে বিকেলের নাস্তার আয়োজন শেষে পারি’র আগামী দিনের লক্ষ্য নির্ধারণ করেন।

সবশেষে *PARE Members Summit 2026* এর জন্য সুন্দর একটি ভেন্যু এবং সার্বিক লজিস্টিক সহযোগিতার মাধ্যমে আজকের আয়োজন সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য জনাব শামসুর রহমান ভাইকে ও *BUBT*-কে আন্তরিক ধন্যবাদ জানান সভাপতি জনাব মাহফুজুল হক। ভবিষ্যতে সকল সদস্যদের গঠনমূলক মতামত ও পরামর্শ আমাদের আগামী আয়োজনগুলোকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও প্রভাববহুল করতে অনুপ্রাণিত করবে সেই প্রত্যাশা করেন।

*PARE*-এর প্রতিটি সদস্যই আমাদের পরিবারের অমূল্য সম্পদ। আপনাদের সক্রিয় অংশগ্রহণেই আমরা একসাথে আরও শক্তিশালী হব এবং সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com