1. dailyainerkantho@gmail.com : admin :
নিজ এলাকার ৫০ জন প্রতিবন্ধীর জন্য ৫০ টি হুইল চেয়ারের ব্যবস্থা করলেন জননেতা মাওলানা আফেন্দী - dailyainerkantho
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৬:৩৫|
শিরোনামঃ
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ!! সুনামগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক সমন্বয় সভা তেঁতুলিয়ায় পৃথক অভিযানে ৫৮ বস্তা সার জব্দ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার ‘বিভেদ নয় ঐক্য’-মূলনীতিকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফোরামের আত্মপ্রকাশ দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ খেয়ালখুশি মতো অফিস করেন তেঁতুলিয়া  উপজেলা পল্লি উয়ন্নন বোড় বিআরডিবি কর্মকর্তা 

নিজ এলাকার ৫০ জন প্রতিবন্ধীর জন্য ৫০ টি হুইল চেয়ারের ব্যবস্থা করলেন জননেতা মাওলানা আফেন্দী

আতিকুর রহমান কামালী
  • Update Time : সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫,
  • 111 Time View

আতিকুর রহমান কামালী :
০৮ ডিসেম্বর ২০২৫, সোমবার দুপুরে জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ডিমলা উপজেলার বিজয় চত্তরে ৫০ জন প্রতিবন্ধীর জন্য ৫০টি হুইল চেয়ারের ব্যবস্থা করেছেন। চেয়রগুলো বিতরণকালে তিনি নিজ এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মাওলানা আফেন্দী বলেন, এলাকায় ২৫ বছর ধরে চলে আসা আমার জনসেবাটাকে আরো উচ্চতায় নিয়ে যোতে চাই। ২০০১ সাল থেকে আমি জনকল্যাণমুখী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি। মসজিদ, মাদ্রাসা ও অযুখানা নির্মাণ, টিউবয়েল বিতরণ,দুস্থদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ,শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসহায় গৃহহীনদের জন্য ১২ হাতের একটি করে টিনের ঘর ও স্বল্পমূল্যে এ্যাম্বুলেন্স সেবা ইত্যাদি কার্যক্রম চালিয়ে আসছি। সেই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। আপনারা আমার জন্য দোয়া করবেন, জনসেবার এই ধারাটা যেন আরো উচ্চতায় নিয়ে যেতে পারি।

এ সময় ডিমলা উপজেলা জমিয়তের প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা আব্দুল মান্নান, ডোমার উপজেলা জমিয়তের মুফতী মাহমূদ বিন আলম, ছাত্র জমিয়ত নীলফামারী জেলার সভাপতি মাওলানা রিয়াজুল ইসলাম রাজু রূহানী, হাফেজ ফজলু ও মাওলানা খায়রুল ইসলামসহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com