
নোয়াখালী জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসা,
এক জায়গায় ভেঙে গেছে, আর প্লাস্টার করিয়েছে অন্য যায়গায়।
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পায়ের হাড় ভাঙ্গা রুগী, নাম মোঃ রাশেদ, গ্রামঃ আন্ডারচর শান্তির হাট সদর উপজেলা নিবাসী ভর্তি হন ১৭ তারিখে ভর্তি করা হয়৷
কিন্তু আচর্যের বিষয় হলো, রুগীর হাঁটুর উপরে কোমরের নিচের হাড় ভেঙ্গে গেলেও হসপিটালে ভর্তি হওয়ার পর হসপিটাল কতৃপক্ষ তার নির্দিষ্ট স্থান হাঁটুর উপরে প্লাস্টার না করে ভুলে হাঁটুর নিচে টাকনুগীরা সহ প্লাস্টার করায়, আর এই পর্যন্ত এই রুগীকে ১৩দিন এই অবস্থায় রুগীকে আর কোন চিকিৎসা না করিয়ে রাখা হয়েছে,, ভুক্তভোগী রোগী এখন অসহায় অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালের বেডে শুয়ে বিনা চিকিৎসায় কাতরাচ্ছে, এদের এই ভূল এবং অনিয়মের অভিযোগ করার পরও হসপিটালের ডাঃ এবং নার্স এবং কতৃপক্ষ কোন কর্নপাত করছে না৷
সরাসরি আমি নিজে দেখলাম নোয়াখালী জেনারেল হাসপাতালে ডাক্তারেরা রুগীদের নিজেরা চিকিৎসা না দিয়ে হসপিটালের ক্লিয়ার দিয়ে প্লাস্টার করানো হচ্ছে এবং এই রুগীকেও একজন ক্লিনার দিয়ে প্লাস্টার করিয়ে এত বড় ভূল করেছে,, আর সমস্ত ওয়ার্ড গুলোতে ক্লিনার দিয়ে রুগীদের সেবা দেওয়া হচ্ছে কোন ডাঃ বা নার্স নেই, একজন নার্স যা দেখলাম শুধু সকাল বিকাল দুইটাইম ইনজেকশন ও ঔষধ খাওয়ানো ছাড়া আর তাদের ছায়া রুগীদের বেডে পড়েনা৷
এখন কথা হলো, নোয়াখালী জেনারেল হাসপাতালের মত গুরুত্বপূর্ণ একটা হসপিটালের অবস্থা যদি হয় এমন তাহলে জনগন কোথায় যাবে!?