1. dailyainerkantho@gmail.com : admin :
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের জেলা প্রতিনিধি সম্মেলন - dailyainerkantho
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সন্ধ্যা ৬:০৯|
শিরোনামঃ
ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বী-বার্ষিক সম্মেলনে ফরম বিক্রয় বিরোধপূর্ণ জমিতে আইনশৃঙ্খলা রক্ষা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কার্যবিধির ১৪৪ ধারা জারি ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ ইবির খালেদা জিয়া হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ইফফাত-সুষ্মিতা গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও ৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ প্রেসক্লাবের সভাপতি সোহবার আলী কে তেতুলিয়ায় বিএনপি আলেম-ওলামাদলের সংবর্ধনা ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু ধর্মপাশার গাছতলা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের জেলা প্রতিনিধি সম্মেলন

আতিকুর রহমান কামালী
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬,
  • 15 Time View

 

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের জেলা প্রতিনিধি সম্মেলন

উপজেলা নেতাদের সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা মো. আবদুল হক কাওসারীর সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবুল বশার কাসেমীর যৌথ সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব ও মুফতি শেখ মজিবুর রহমান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা আবদুল মালেক চৌধুরী, সহকারী মহাসচিব মাওলানা জিয়াউল হক কাসেমী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী এবং ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির।

সম্মেলনে পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলা ও শাখার সভাপতি-সাধারণ সম্পাদকরা নিজ নিজ এলাকার সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন। তারা মাঠপর্যায়ের সাংগঠনিক কার্যক্রম, বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে কার্যক্রম বিস্তৃত করা এবং দায়িত্বশীলদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় আরও বক্তব্য দেন ছাত্র জমিয়ত বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলাম ও ছাত্র জমিয়তের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com