1. dailyainerkantho@gmail.com : admin :
প্রধানমন্ত্রীর সবুজায়ন পরিকল্পনার অংশ হিসেবে মাগুরা-ঝিনাইদহে গণপূর্ত সচিবের বৃক্ষরোপণ - dailyainerkantho
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সকাল ৮:০৮|
শিরোনামঃ
ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সকল কার্যালয় শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত ঘোষণা হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ইবির উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ফারহানা-আজমেরী শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মুসা মিয়া জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পঞ্চগড়ে নবম শ্রেণি শিক্ষার্থী ধর্ষন পর মৃত্যু এঘটনায় গ্রেপ্তার ২

প্রধানমন্ত্রীর সবুজায়ন পরিকল্পনার অংশ হিসেবে মাগুরা-ঝিনাইদহে গণপূর্ত সচিবের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, আগস্ট ৩১, ২০২৬,
  • 35 Time View

 

প্রধানমন্ত্রীর সবুজায়ন পরিকল্পনার অংশ হিসেবে মাগুরা-ঝিনাইদহে গণপূর্ত সচিবের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সারা দেশ সবুজায়নের পরিকল্পনার অংশ হিসেবে মাগুরা ও ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব জনাব মো. ওবায়দুর রহমান। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিভিন্ন প্রকল্প পরিদর্শনের পাশাপাশি তিনি প্রকল্প এলাকাগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

গত ২৮ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মাগুরা হাউজিং এস্টেট পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি প্রকল্প এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় মাগুরা জেলা প্রশাসক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী মো. আশিক আহমেদ সাকিবসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে সচিব মো. ওবায়দুর রহমান সরকারের সবুজায়ন কর্মসূচিকে এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি উদ্যোগকে স্বাগত জানান। পরিবেশের ভারসাম্য রক্ষা ও টেকসই উন্নয়নের স্বার্থে বৃক্ষরোপণের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মাগুরার কর্মসূচি শেষে সচিব মো. ওবায়দুর রহমান ঝিনাইদহেও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। প্রধানমন্ত্রীর সারা দেশে সবুজায়ন পরিকল্পনার অংশ হিসেবে সরকারি বিভিন্ন প্রকল্প এলাকায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি সংশ্লিষ্টদের এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সংশ্লিষ্টরা বলছেন, সরকারি প্রশাসনের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও একনিষ্ঠতার সঙ্গে সবুজায়ন কর্মসূচি বাস্তবায়ন করা গেলে পরিবেশ সুরক্ষার পাশাপাশি একটি টেকসই, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার পথ আরও সুগম হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com