1. dailyainerkantho@gmail.com : admin :
প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এমপির উদ্যোগে গণ ইফতারের আয়োজন - dailyainerkantho
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:২৮|
শিরোনামঃ
পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সকল কার্যালয় শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত ঘোষণা হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এমপির উদ্যোগে গণ ইফতারের আয়োজন

এস এম আনোয়ার
  • Update Time : রবিবার, মার্চ ১৫, ২০২৬,
  • 210 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালামের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও সফলতা কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) লাকসাম উপজেলার মুদাফরগঞ্জের পাশাপুর গ্রামে সংসদ সদস্য মো. আবুল কালামের নিজ বাড়ির পাশে অবস্থিত মো. আবুল কালাম হাইস্কুল মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, কর্মরত সাংবাদিক এবং এলাকার বিশিষ্টজনরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজির আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।
প্রধান অতিথির বক্তব্যে নব-নির্বাচিত এমপি আবুল কালাম বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রথম ধাপে একটি ‘পাইলট স্কিম’ চালু করা হয়েছে। এর আওতায় মনোহরগঞ্জ ও লাকসামের প্রতিটি ইউনিয়নের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে মসজিদ, মন্দির ও বৌদ্ধবিহারসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার কাজ করা হবে।
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কারের জন্য আরও বরাদ্দ দেওয়া হবে। সরকার প্রতিটি উপজেলার উন্নয়নে ব্যাপক অর্থ বরাদ্দ দিয়েছে, তাই এসব টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। উন্নয়ন কাজের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। দলের কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।
দোয়া ও ইফতার মাহফিলে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বাংলাদেশ জামায়াত ইসলামী,গণধিকার পরিষদ,হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দের বক্তব্য শেষে দেশ ও জাতির কল্যাণ এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com