1. dailyainerkantho@gmail.com : admin :
প্রভাবশালী মুসলিম নেতা ফজলুর রহমানকে ঢাকায় জমিয়ত নেতৃবৃন্দের উষ্ণ অভ্যর্থনা: দুই দেশের ধর্মীয়-রাজনৈতিক মৈত্রী সুদৃঢ়করণের বার্তা - dailyainerkantho
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| ভোর ৫:১৭|
শিরোনামঃ
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ!! সুনামগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক সমন্বয় সভা তেঁতুলিয়ায় পৃথক অভিযানে ৫৮ বস্তা সার জব্দ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার ‘বিভেদ নয় ঐক্য’-মূলনীতিকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফোরামের আত্মপ্রকাশ দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ খেয়ালখুশি মতো অফিস করেন তেঁতুলিয়া  উপজেলা পল্লি উয়ন্নন বোড় বিআরডিবি কর্মকর্তা 

প্রভাবশালী মুসলিম নেতা ফজলুর রহমানকে ঢাকায় জমিয়ত নেতৃবৃন্দের উষ্ণ অভ্যর্থনা: দুই দেশের ধর্মীয়-রাজনৈতিক মৈত্রী সুদৃঢ়করণের বার্তা

আতিকুর রহমান কামালী
  • Update Time : বুধবার, নভেম্বর ১২, ২০২৫,
  • 154 Time View

আতিকুর রহমান কামালী :
জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন করেছেন

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) আমিরাত এয়ারলাইন্সে একটি বিমান যোগে ১১টা ২০ মিনিট সময়ে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিনিয়র সহ-সভাপতি জনাব আবদুর রব ইউসুফী,মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা ড. শোয়াইব আহমদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক ও দিলু রোড মাদ্রাসার মুহতামিম মুফতি সালাউদ্দিন,ফিদায়ে মিল্লাত ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা মাসরুর আহমদ, পীর সাহেব মধুপুরের বড় ছেলে মাওলানা আবু আম্মার আব্দুল্লাহ, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবায়দুল্লাহ কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির প্রচার সম্পাদক মাওলানা খালেদ সাইফুল্লাহ নোমানী, মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম প্রমুখ।

৭ দিনের এই সফরে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগদান করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।

১৩ নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ফিদায়ে মিল্লাত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

১৪ নভেম্বর শুক্রবার জুমার নামাজের ইমামতি করবেন রাজধানী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আজাবাদ মাদ্রাসার জামে মসজিদে।

১৫ নভেম্বর শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

১৬ নভেম্বর মুন্সিগঞ্জ সিরাজদিখান মধুপুর মাদ্রাসায় প্রোগ্রামে যোগদান করবেন।

১৭ নভেম্বর সিলেট আলিয়া মাঠ ময়দানে আয়োজিত মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

১৮ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হারমনি মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com