1. dailyainerkantho@gmail.com : admin :
প্রযুক্তির মাধ্যমে হওয়া জেন্ডার সহিংসতার বিষয়টি সাইবার সুরক্ষা আইনে যুক্ত করার দাবি এমএএফ এর - dailyainerkantho
৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১:১২|
শিরোনামঃ
সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে!! রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ঠাকুরগাঁওয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ খেলোয়াড় বাছাই সম্পন্ন, তারুণ্যের জয়জয়কার। মনোহরগঞ্জে ৩০০শিক্ষার্থীর মধ্যে ২৪৭ জন ফেল, শিক্ষকদের ফুল দিয়ে অভিনব প্রতিবাদ উদ্যোক্তা, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবক ও সংগঠক মো. আলিফ রানা পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব সম্মাননা প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ২৮-২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ মনোহরগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী! বিএনপি জন্মগতভাবেই জাতির সাথে প্রতারণা করে আসছে: শিবির সভাপতি বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে

প্রযুক্তির মাধ্যমে হওয়া জেন্ডার সহিংসতার বিষয়টি সাইবার সুরক্ষা আইনে যুক্ত করার দাবি এমএএফ এর

মো সাইফুল আলম সরকার
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬,
  • 64 Time View

 

প্রযুক্তির মাধ্যমে হওয়া জেন্ডার সহিংসতার বিষয়টি সাইবার সুরক্ষা আইনে যুক্ত করার দাবি এমএএফ এর

মো: সাইফুল আলম সরকার, ঢাকা: প্রযুক্তির মাধ্যমে হওয়া জেন্ডার সহিংসতার বিষয়টি সাইবার সুরক্ষা আইনে যুক্ত করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ)। সোমবার (২৪ আগস্ট ২০২৬) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ম্যাফের পক্ষ থেকে এ-সংক্রান্ত ছয় দফা সুপারিশ তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে ফোরামের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করে ছয় দফা সুপারিশ তুলে ধরেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সায়রা চন্দ্র চাকমা ও বাংলাদেশ যুব ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিপির ইনজামুল হক ও ছাত্রদলের নাসরিন রহমান পপি।

উক্ত সংবাদ সম্মেলনে অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও জবাবদিহিপূর্ণ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা (TFGBV) প্রতিরোধে আইনি সুরক্ষার দাবি জানিয়ে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (ম্যাফ)। এ লক্ষ্যে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এ প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতার সুস্পষ্ট সংজ্ঞা ও প্রতিকারের বিধান অন্তর্ভুক্ত করে আইনটি সংশোধনের আহ্বান জানানো হয়েছে।

সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এ ‘প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা’ অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা এবং ভুক্তভোগীদের আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবির সঙ্গে সহমত পোষণ করেন সংরক্ষিত নারী আসনের বিএনপি–দলীয় সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন ও স্বতন্ত্র জোটের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই।

এ সময় ম্যাফের সহসভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু, কেন্দ্রীয় মহিলা দলের দপ্তর সম্পাদক শাহীনূর নার্গিস ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com