1. dailyainerkantho@gmail.com : admin :
প্রাক-বাজেট ছায়া সংসদ বিতর্কে স্ট্যামফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয় - dailyainerkantho
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৯:০০|
শিরোনামঃ
মনোহরগঞ্জে হাম প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন পুলিশের প্রেস ব্রিফিং আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ১০ জন ডাকাত সদস্য গ্রেফতারসহ ডাকাতির কাজে ব্যবহৃত মাধবপুরের মাইক্রোচালকের ডান হাত বিচ্ছিন্ন, সমিতির দুঃখ প্রকাশ তেতুলিয়া, তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশের সদস্যের অবসরকালীন বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত তেতুলিয়া, তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশের সদস্য অবসরকালীন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত প্রাক-বাজেট ছায়া সংসদ বিতর্কে স্ট্যামফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয় গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নদী ও জলাশয় রক্ষায় গ্রীন ভয়েস-এর ৫ দফা দাবিসমূহ ‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড

প্রাক-বাজেট ছায়া সংসদ বিতর্কে স্ট্যামফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

আরিফ হোসেন
  • Update Time : সোমবার, এপ্রিল ২০, ২০২৬,
  • 46 Time View

 

প্রাক-বাজেট ছায়া সংসদ বিতর্কে স্ট্যামফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

মোঃ আরিফ হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

এটিএন বাংলার জনপ্রিয় আয়োজন ‘ডিবেট ফর ডেমোক্রেসি’-তে অনুষ্ঠিত প্রাক-বাজেট ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। প্রতিযোগিতায় তারা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে এই সাফল্য ছিনিয়ে আনে।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ জমজমাট বিতর্ক প্রতিযোগিতা। ‘আগামী বাজেটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমেই অর্থনৈতিক সুরক্ষা অর্জন করা যাবে’—এই গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী প্রস্তাবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় যুক্তিতর্কের এই লড়াই। বিতর্কে সরকারি দলের ভূমিকায় ছিল নজরুল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং বিরোধী দলে অংশ নেয় স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়।

নজরুল বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিতর্কে অংশগ্রহণ করেন আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী মো. হাসিবুর রহমান, ফোকলোর বিভাগের আতিকুর রহমান সেতু, লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের হরি প্রিয়া সেন, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের আসাদুর রহমান রবিউল এবং আইন ও বিচার বিভাগের সাঈদা রহমান শৈলী। তাদের যুক্তিনির্ভর উপস্থাপন, তথ্যসমৃদ্ধ বক্তব্য এবং দলগত সমন্বয় বিচারকদের মুগ্ধ করে।

বিজয়ী দলের সহ-সভাপতি মো. হাসিবুর রহমান বলেন, এই অর্জন তাদের দীর্ঘদিনের পরিশ্রম ও অধ্যবসায়ের ফল। তিনি জানান, “প্রথমবারের মতো এমন একটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমরা প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নিজেদের আরও প্রস্তুত করেছি। এটিএন বাংলার মতো একটি মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্মে নিজেদের প্রমাণ করতে পারা আমাদের জন্য বিশেষ সম্মানের।”

এই সাফল্যের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি নতুন এক মাইলফলক স্পর্শ করল। সংশ্লিষ্টরা আশা করছেন, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জন করবে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে।

মোঃ আরিপ হোসেন
০১৫৬০০৩৭৬৪৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho