1. dailyainerkantho@gmail.com : admin :
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনসহ সকল স্কুল অন্তর্ভুক্তির দাবিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত - dailyainerkantho
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৮:১১|
শিরোনামঃ
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নেত্রকোণা জেলা কমিটি ঘোষণা বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সংগঠক আশরাফুল আহমদ পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব পুরস্কার শিক্ষার্থীর ছেঁড়া জামায় সুঁই-সুতো হাতে প্রধান শিক্ষিকা বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল করেছে  মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আন্তর্জাতিক ৩ আয়োজনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ দুই আসামি গ্রেপ্তার

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনসহ সকল স্কুল অন্তর্ভুক্তির দাবিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আয়াত উল্ল্যাহ সুজন,ঢাকা
  • Update Time : বুধবার, জুলাই ২৩, ২০২৫,
  • 165 Time View

‘প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনসহ সকল স্কুল অন্তর্ভুক্তির দাবিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর পক্ষ থেকে আজকের সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন। লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের মহাসচিব জয়নুল আবেদীন জয়। লিখিত বক্তব্যে তিনি সকল প্রতিষ্ঠানকে সরকারি বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ প্রদানের কথা বলেন। সংগঠনের সি. যুগ্ম মহাসচিব এএসএম তুহিনের সভাপতিত্বে এবং ভাইস চেয়ারম্যান হামিদুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একই দাবিতে জোড়ালো বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান ড.এল.এম কামরুজ্জামান।  ২২শে জুলাই, ২০২৫ খিঃ মঙ্গলবার বিকাল ৪ টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব জয়নুল আবেদীন জয় তাঁর লিখিত বক্তব্যে বলেন, গত ১৭ জুলাই ২০২৫ ইং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর তারিখ উল্লেখ পূর্বক একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে না। বৈষম্যহীন বাংলাদেশে এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই আমরা বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর পক্ষ থেকে এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে কঠোর হুশিয়ারি উচ্চারণ করছি যে, অবশ্যই সারা দেশের সকল ধরণের শিক্ষা প্রতিষ্ঠানকে এ বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দিতে হবে। অন্যথায় পরীক্ষা বাতিল করতে হবে। কোনো অবস্থাতেই বৈষম্যমূলক সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। আগামী সাত কার্যদিবসের মধ্যে উক্ত প্রজ্ঞাপন বাতিল করে সকল প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে নতুন প্রজ্ঞাপন জারি করতে হবে। অন্যথায় আমাদের কর্মসূচী ধারাবাহিকভাবে দাবি আদায় না হওয়া পর্যন্ত চলতে থাকবে। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সি: যুগ্ম মহাসচিব এ.এস.এম তুহিন ও মোঃ রফিকুল ইসলাম রুনু, সাংগঠনিক সচিব মুহাম্মদ আলমগীর হোসেন হেলাল, শিক্ষা সচিব মোঃ নজরুল ইসলাম প্রমূখ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবদান তুলে ধরে নেতৃবৃন্দ বলেন, পিইসিই পরীক্ষায় কিন্ডারগার্টেনের ফলাফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তুলনায় অনেক ভালো এবং দেশে বিদেশে প্রাথমিক শিক্ষায় সরকারের যে. সাফল্য ও সুনাম রয়েছে তার প্রায় অর্ধেক অবদানই কিন্ডারগার্টেন সমূহের রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপণ করে সংগঠনের চেয়ারম্যান ড.এল.এম কামরুজ্জামান কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে সরকারের যুগান্তকারী পদক্ষেপের কথা উল্লেখ করেন। এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের ভাইস চেয়ারম্যান শহীদুর রহমান বাবু, মোঃ মামুনুর রশিদ, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ নজরুল ইসলাম গুরু, সৈয়দ ইমাম মেহেদী, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ নাসিম, মোহাম্মদ আলী, মোঃ আলী আকবর ও আব্দুস সালাম, আইন বিষয়ক সচিব মোঃ মোখতার মোস্তাফী, উম্মে কুলসুম লিপি, আরিফুল ইসলাম বাদশা, মোঃ হায়দারুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ এরশাদ হোসেন, এম.এম ইব্রাহীম খলিল, মোঃ আনোয়ার হোসেন, মুসফিকা খানম, আমিনা ইসলাম তামান্না প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com