1. dailyainerkantho@gmail.com : admin :
বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা সৃষ্টির আশংকা - dailyainerkantho
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১১:৩৩|
শিরোনামঃ
এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার একই প্রকল্পে দুই দফা বরাদ্দ! আদমদীঘিতে ১ কোটি টাকা হরিলুটের অভিযোগ, তদন্তের দাবি নেত্রকোণা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির, সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকার নতুন রাস্তা নির্মাণ, সরকারি কোষাগারে জমা ৫৯ লক্ষ কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর পরিবারে জমিয়ত সভাপতির আর্থিক সহায়তা বিতরণ

বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা সৃষ্টির আশংকা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬,
  • 174 Time View

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ইতিমধ্যে সকল দলের প্রচার-প্রচারণার কার্যক্রম শেষ। সরকার এবং আইন-শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে সজাগ এবং নির্বাচন কমিশন তাদের সর্বোচ্চ কার্যক্রম শেষ করেছে। রাত পোহালেই ভোট। ভোটের আমেজকে ছাপিয়েও কিছু কিছু এলাকায় আতঙ্ক বিরাজ করছে নাশকতাকে ঘিরে। ইতিমধ্যে বিভিন্ন প্রাক জনমত জরিপে ৭৫ টি আসনে বিশৃঙ্খলা বা নাশকতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার মধ্যে অন্যতম একটি আসন হল ঢাকা ৭ আসন।

সরোজমিনে ঘুরে দেখা যায় বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র এর পাশেই মাত্র ৫ থেকে ১০ ফুট দূরত্বেই ঢাকা-৭ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী হামিদুর রহমানের নির্বাচনী প্রধান প্রচারণার কেন্দ্র। এটি চরম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। ওই এলাকার ভোট কেন্দ্রগুলোর আশেপাশের মানুষজন জানিয়েছেন, সাধারণ ভোটাররা ভিন্ন ভিন্ন দলের হতে পারে। কেউবা বিএনপি, কেউবা জামায়াত, কেউবা এমসিপি, জাতীয় পার্টি অথবা অন্য কোন দলের সমর্থনকারী। আগামী কালকের ভোটকে কেন্দ্র করে লোকজন জানায়, আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের (বংশাল) দেয়াল থেকে মাত্র ১০ ফুট দূরে হাজী বায়রাত সাহেব এর বিশাল জায়গায় ধানের শীষ নির্বাচনী ক্যাম্প নির্মাণ করেছে। যা নির্বাচনি আচরণবিধির লংঘন।
এ ক্যাম্পের ১০/১২ ফুট দূরত্বে আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়, যাতে কেন্দ্র সংখ্যা ৩টি, প্রায় ১০০ গজ দূরত্বে আরো দুটি প্রতিষ্ঠান আহমেদ বাওয়ানী একাডেমিতে কেন্দ্র ৩টি, মাহুত টুলি রেনেসাঁস প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র ১টি। এখান থেকে যে কোনো ধরনের নাশকতা সৃষ্টি করার আশংকা রয়েছে।

ইতিমধ্যে সাংবাদিকরা পর্যবেক্ষণ করে গিয়েছে এবং স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সহ সেনাবাহিনীকে অবগত করেছেন। দায়িত্বগত সেনাবাহিনীর কর্মকর্তা মেজর দানিয়েল বলেন, বিষয়টি ইতিমধ্যে জেনেছি এছাড়া অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তারা পর্যবেক্ষণ করবেন। স্থানীয় জামায়েত নেতৃবৃন্দ এবং এনসিপি নেতারা বলেন, এ বিষয়টি সত্যিই উদ্বেগজনক। আশা করছি স্থানীয় নেতা সহ আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ থাকবেন। এবং সত্যিকার অর্থেই একটি ভোটের পরিবেশ তৈরি করবেন।

ভোট জাতির এক পবিত্র আমানত। ​আসন্ন নির্বাচনে আপনার এই জাগ্রত হওয়ার সময় এসেছে। মনে রাখবেন, আপনার ভোট কেবল একটি চিহ্ন নয়, এটি আপনার কাছে রক্ষিত জাতির একটি পবিত্র আমানত। আপনি কাকে নেতা নির্বাচন করছেন, তার ওপর নির্ভর করবে আপনি কি সওয়াবের অংশীদার হবেন নাকি ভয়াবহ গুনাহের ভাগীদার হবেন।
​ভোটদানের পূর্বে কঠোর সত্যগুলো হৃদয়ে ধারণ করুন যে, এটি একটি রাষ্ট্রীয় আমানত। আপনার চোখে দেখা যোগ্য ব্যক্তি কে ভোট দিবেন। এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় জনগণ এবং ভোটাররা।

এর আগেও গত পরশুদিন বাইশটি সংগঠন নিয়ে প্রাক নির্বাচনী জনমত জরিপ প্রকাশ করা হয়
।এখানে বিএনপি জোট ৪৪.১% এবং জামায়াত জোট ৪৩.৯%, তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে ৭৫ আসনে বলে প্রতিবেদনে সাংবাদিকদের জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com