1. dailyainerkantho@gmail.com : admin :
বগুড়ায় চলন্ত ট্রেনে পুলিশের ডিউটিরত অবস্থায় খাবারগাড়িতে নারী ধর্ষণ, গ্রেপ্তার ১! - dailyainerkantho
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ৯:৪৭|
শিরোনামঃ
শীর্ষ নেতাদের রায়ের প্রতিবাদে যুবলীগ নেতাসহ আটক ৪ মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন

বগুড়ায় চলন্ত ট্রেনে পুলিশের ডিউটিরত অবস্থায় খাবারগাড়িতে নারী ধর্ষণ, গ্রেপ্তার ১!

মিরু হাসান
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬,
  • 33 Time View

 

বগুড়ায় চলন্ত ট্রেনে পুলিশের ডিউটিরত অবস্থায় খাবারগাড়িতে নারী ধর্ষণ, গ্রেপ্তার ১!

মিরু হাসান, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা এলাকায় চলন্ত ট্রেনে পুলিশের ডিউটিরত অবস্থায় খাবারগাড়িতে এক নারীকে (৪২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় খাবারগাড়িতে কর্মরত আবু বক্কর সিদ্দিক (২৪) নামের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে। ঘটনার পর ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্কিত হতে দেখা দিয়েছে।

জানা যায়, সোমবার (৩১ আগষ্ট) রাতে ওই নারী সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ভুলক্রমে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনের খাবারগাড়িতে ওঠেন। এরপর খাবারগাড়ির কর্মচারী আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন মিলে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। চিৎকার করে সাহায্য চাইলে অন্যান্য যাত্রীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।

ঘটনার ব্যাপারে ট্রেনের মধ্যে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ ঘটনায় যাত্রীরা পুলিশের দায়িত্ব পালনে ক্ষোভ প্রকাশ করেন। পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে সান্তাহার রেলওয়ে থানায় নারী ও শিশু আইনে মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত করা হয়েছে আবু বক্কর সিদ্দিকসহ সন্দেহভাজন দুই পুলিশসহ মোট পাঁচজনকে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দীন জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই নারী মামলা দায়ের করেছেন সেখানে পুলিশ সদস্যও জড়িত বিষয়ে বলেন। মামলার তদন্ত চলছে।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com