1. dailyainerkantho@gmail.com : admin :
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি শাহিন আটক!! - dailyainerkantho
২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ৯:৩৬|

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি শাহিন আটক!!

মিরু হাসান
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬,
  • 10 Time View

 

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি শাহিন আটক!!

মিরু হাসান, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান শাহিন ওরফে ভিপি শাহিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে কয়েকজন সহযোগীসহ আটক করা হয় বলে জানা গেছে।
পুলিশের একটি সূত্র জানায়, ভিপি শাহিন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে জানান, কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে বগুড়ায় নিয়ে আসা হচ্ছে।
তিনি আরও জানান, ভিপি শাহিনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার তাকে বগুড়ার আদালতে হাজির করা হবে। আদালতে উপস্থাপনের আগে তার বিরুদ্ধে থাকা মামলাসহ আটকের বিষয়ে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, সাজেদুর রহমান শাহিনকে নিয়ে এর আগেও বিভিন্ন মামলার তথ্য প্রকাশিত হয়েছে। ২০২৪ সালে বগুড়ায় দায়ের হওয়া একটি হত্যা মামলায়ও তার নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছিল।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com