1. dailyainerkantho@gmail.com : admin :
বন্ধুর উদ্দেশ্যে এক শোকবার্তা! কলমেঃ ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ - dailyainerkantho
২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৪:২৭|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ খেলোয়াড় বাছাই সম্পন্ন, তারুণ্যের জয়জয়কার। মনোহরগঞ্জে ৩০০শিক্ষার্থীর মধ্যে ২৪৭ জন ফেল, শিক্ষকদের ফুল দিয়ে অভিনব প্রতিবাদ উদ্যোক্তা, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবক ও সংগঠক মো. আলিফ রানা পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব সম্মাননা প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ২৮-২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ মনোহরগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী! বিএনপি জন্মগতভাবেই জাতির সাথে প্রতারণা করে আসছে: শিবির সভাপতি বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নেত্রকোণা জেলা কমিটি ঘোষণা বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি

বন্ধুর উদ্দেশ্যে এক শোকবার্তা! কলমেঃ ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫,
  • 304 Time View

বন্ধুর উদ্দেশ্যে এক শোকবার্তা
কলমেঃ ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ

বন্ধুরে,
তুই শুধু আমাদের বন্ধু না, ছিলি পরিবারের মতো—আমাদের জীবনের একটা অংশ।

তুই ছিলি বন্ধুর বউ, কিন্তু তার চেয়েও বড় কিছু—ছিলি আমাদের সবার আপনজন।
ঠান্ডা মাথার, মিষ্টি হাসির একদম পরিপূর্ণ মানুষ।

মেয়েটার ভবিষ্যতের কথা ভাবলেই তোকে মনে পড়ত—তোর পরামর্শ, তোর প্ল্যান, তোর চিন্তাভাবনা…
তোর দেওয়া পথনির্দেশে কতবার মেয়ের পড়াশোনার বাঁকে নতুন আশার আলো খুঁজেছি।

তোর হঠাৎ করে এভাবে চলে যাওয়া কিছুতেই মানতে পারছি না রে।
মন বলে, এটা একটা দুঃস্বপ্ন—এখনই তুই সামনে এসে বলবি, “আরে কাঁদিস কেন এতো?”
কিন্তু তুই তো আর বলবি না…
এই শূন্যতা, এই অপূর্ণতা—কোনো কিছু দিয়ে পূরণ হবে না কখনো।

ভালো থাকিস ওপারে…
আর জানিস, তোর স্মৃতি, তোর কথা, তোর হাসি—সবসময় আমাদের মধ্যে বেঁচে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com