বন্ধু বঙ্গবাণী
আব্দুস সাত্তার সুমন
ভেসে ভেসে থমকে গেছে বন্ধুর বঙ্গবাণী,
উত্তেজনায় আর শুনিনা বলিষ্ঠ সেই ধ্বনি।
জানালার শক্ত কপাট কেউ খুলে না আর!
এখন আর দরজার বাহিরে কেউ আসে না তার।
আসবে কি আর বঙ্গভবে নতুন সূর্য ভোরে?
একটি দেশকে রক্ষার জন্য যুদ্ধ যারা করে!
বাংলাদেশর ধরবে কে হাল তোমায় বিনা আজ?
মুছে যাবে স্মৃতির পাতায় না করিলে কাজ!
বাজবে আবার করুন সুরে তোমার গর্জন দেশে
উদিত হবে সূর্যোদয়ে রঙিন স্বপ্ন বেশে।
তুমি বিনা খা খা করে অন্তর কাঁধে যথা
স্মরণ করি বঙ্গবাণী তোমার ত্যাগের কথা।