
বহিরাগত হস্তক্ষেপ বন্ধে ইন্টারিম সরকারের স্বচ্ছতা দেখতে চাই : মাওলানা আতিকুর রহমান কামালী
বিশিষ্ট ইসলামিক স্কলার ডাঃ জাকির নায়েককে (নভেম্বর) ঢাকায় দেখার খবর প্রকাশ হতেই প্রতিবেশী দেশে অস্থিরতা দেখা দিয়েছে। তুলনামূলক ধর্মতত্ত্বে বিশ্বখ্যাত এই ব্যক্তির বাংলাদেশ আগমনের খবরই ভারতের কিছু মহলে ওট-রেসপন্স সৃষ্টি করেছে।
সৈরাচার নরেন্দ্র মোদির দল বিজেপি-র মিথ্যা অভিযোগে, রাজনৈতিক চাপে ও পদক্ষেপে তিনি ভারত থেকে বিতাড়িত হন—তাই বিগত সরকারের আমলে বাংলাদেশের মাটিতে তিনি আসতে পারেননি। এখন বিগত ঘটনার পুনরাবৃত্তি হওয়া উচিত নয়; কোনো প্রকার বহিরাগত চাপ যাতে আমাদের অতিথির মর্যাদা অথবা দেশের সার্বভৌম সিদ্ধান্তকে নন্দিত করতে না পারে—শুধু এটিই চাই।
আমরা এমন বাংলাদেশ দেখতে চাই যেখানে আমাদের মেহমান কে হবে তা আমরাই সিদ্ধান্ত নিবো, এবং আমাদের পছন্দের উপর যে রক্তচক্ষু দেখাতে আসে, আমরা তার চোখ তুলে ফেলবো।
বহিরাগত হস্তক্ষেপ বন্ধে ইন্টারিম সরকারের স্বচ্ছতা দেখতে চাই। আশা করি ইন্টারিম সরকার, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিক, স্বচ্ছ ও দায়িত্বশীল ভূমিকা রাখবে। যাতে দেশের মর্যাদা রক্ষিত থাকে এবং আইন ও ন্যায়ের আলোকে সব সমস্যার সমাধান করা যায়।
মাওলানা আতিকুর রহমান কামালী
তরুণ সংগঠক, রাজনীতিবিদ।