1. dailyainerkantho@gmail.com : admin :
বাংলাদেশ কিন্ডার গার্টেন পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ১০:৫২|
শিরোনামঃ
গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নদী ও জলাশয় রক্ষায় গ্রীন ভয়েস-এর ৫ দফা দাবিসমূহ ‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়

বাংলাদেশ কিন্ডার গার্টেন পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আয়াত উল্ল্যাহ সুজন,ঢাকা
  • Update Time : বুধবার, জুলাই ২৩, ২০২৫,
  • 113 Time View

বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ” এর সম্মানিত মহাসচিবের লিখিত বক্তব্য” “বাংলাদেশের কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ” এর উদ্যোগে ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাব এর ‘জহুর হোসেন চৌধুরী হল’ (২য় তলা) এ আয়োজিত দেশের কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ হতে বঞ্চিত করায় ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত পরিপত্রের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ আজকের এ সংবাদ সম্মেলনে “বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ” এর সম্মানিত মহাসচিব কর্তৃক পঠিত বক্তব্য উপস্থান করছি আমি মোঃ রেজাউল হক। বিস্মিল্লাহির রাহমানির রাহীম। “বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ” কর্তৃক আয়োজিত আজকের সংবাদ সম্মেলনের মাননীয় সভাপতি, ঐক্য পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত প্রতিষ্ঠান প্রধান, অধ্যক্ষ, প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া হতে আগত সম্মানিত সাংবাদিকবৃন্দ আস্সালামু আলাইকুম। আপনারা সকলে অনেক কষ্ট স্বীকার করে আমাদের সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ায় আমি এবং “বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ” এর পক্ষ হতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমার বক্তব্যের শুরুতেই আমি বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং যারা উক্ত আন্দোলনে পঙ্গুত্ববরণ করেছে ও আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা ও সুস্থতা কামনা করছি। সেই সাথে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত সকল ছাত্র-ছাত্রীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সাফল আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, স্বাধীনতাত্তোর বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে, বিশেষ করে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে এক হতাশাব্যঞ্জক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এতে সকলের মাঝে চরম হতাশাসহ নৈতিক অবক্ষয়ের প্রকট রূপধারণ করে এবং শিক্ষার মান দ্রুত গতিতে অবনতিশীল হতে থাকে। এমনি এক অস্থিতিশীল পরিস্থিতিতে দেশের কিছু সংখ্যক সমাজ সচেতন ও বিদ্যুৎসাহী ব্যক্তিদের ঐকান্তিক প্রচেষ্টায় বেসরকারিভাবে গড়ে ওঠে কিন্ডারগার্টেন নামক এসকল শিক্ষাপ্রতিষ্ঠান। এসকল শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ টেক্সষ্ট বুক বোর্ডের কারিকুলাম অনুসরণপূর্বক দেশের কৃষ্টি ও কালচার পুরোপুরিভাবে অনুসরণ করে উন্নতমানের শিক্ষাপ্রদান করে আসছে। যার ফলশ্রুতিতে দেশব্যাপী এসব শিক্ষাপ্রতিষ্ঠান সামাজিকভাবেও গ্রহণযোগ্যতা অর্জন করেছে। বর্তমানে দেশে প্রায় ৫০ হাজার কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের পাঠদানের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১ কোটির অধিক ছাত্র-ছাত্রী উন্নতমানের শিক্ষালাভের সুযোগ পাচ্ছে। এ ছাড়াও ৮ লক্ষাধিক শিক্ষক-শিক্ষিকা ও প্রায় ১ লক্ষ ৫০ হাজার চতুর্থ শ্রেণির কর্মচারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের এই অবদান নিঃসন্দেহে বাংলাদেশে সর্বমহলের প্রশংসা ও আন্তরিক সহযোগিতা পাওয়ার দাবী রাখে। এ সকল কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রাথমিক শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখাসহ বিগত বছরগুলোতে প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষা ও ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ঈর্ষণীয় সাফল্যের সাক্ষর রাখতে সক্ষম হয়েছে। সাংবাদিক ভাই ও বোনেরা, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, ৫ আগস্ট ২০২৪ এর পট পরিবর্তনের পরও সরকারের প্রশাসনের মাঝে ঘাপটি মেরে থাকা বিগত ফ্যাসিস্ট সরকারের কিছু দোসর এখনো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারকে বিপাকে ফেলার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে সকলের গ্রহণযোগ্য সরকারি, বেসরকারি ও কিন্ডারগার্টেন বিদ্যালয়সমূহের প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষা ও ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার মত আয়োজন বাতিল করে বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শুধুমাত্র “সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় ও সরকারি

মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়” সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এইমর্মে অত্যন্ত সু-করেছে। এর ফলে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানসহ বেসরকারি সকল শিক্ষাপ্রতিষ্ঠান পঞ্চম শ্রেণিতে সরকারি চাতুরতার সাথে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫’ নামে গত ১৭ জুলাই ২০২৫ একটি পরিপত্র জারি দুইরকম ধারা কিছুতেই চলতে পারেনা, এটা কোমলমতি শিশু-কিশোরদের সাথে একটি বিরাট বৈষম্য ও প্রতারণার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আমরা এ পরিপত্রকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। একটা দেশে সামিল। এরূপ বৈষম্য আমরা কোনো মতেই মেনে নিতে পারি না। এ বৈষম্যের জন্য ছাত্র, জনতা, শিশু-কিশোর প্রাণ দেয় নাই। কিত্তাপচার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ দেশের প্রায় বৃহত্তর জনগোষ্ঠির সন্তানরাই পড়ালেখা করে। এ পরিপত্র জারির ফলে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাসহ সকলে হতবাক ও বিস্মিত। কোমলমতি ছাত্র-ছাত্রীদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ কোন মতেই দেশের সচেতন জনগণ কিছুতেই মেনে নিতে পারেনা। * আমরা “বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ” পক্ষ হতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক ঘোষিত ১৭ জুলাই ২০২৫ পরিপত্র অবিলম্বে বাতিল করে আগামী ২৯ জুলাই ২০২৫ এর মধ্যে বেসরকারি কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করে পুনরায় পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার পরিপত্র জারি করা হউক। অন্যথায় আগামী ৩০ জুলাই রাজধানীসহ সারা দেশব্যাপী মানববন্ধন পালন করা হবে। এরপরও যদি সরকার আমাদের দাবি মেনে না নেয় তা হলে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও কর্মসূচি পালন করা হবে। এর তারিখ আগামী মানববন্ধনে জানিয়ে দেওয়া হবে। * তাররপরও যদি সরকার আমাদের দাবি মেনে না নেয়, তা হলে কোমলমতি ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সাথে নিয়ে অবস্থান ধর্মঘটের মাধ্যমে সারাদেশ অচল করে দেবো। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। * এছাড়াও আমাদের সরকারের নিকট জোড়ালো দাবি এই বৈষম্য বিরোধী পরিপত্র প্রণয়নে যেসকল ফ্যাসিস্ট কর্মকর্তা জড়িত তাদের বিরুদ্ধে অতিসত্বর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হউক। আমরা ইতোপূর্বে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এর বরাবরে স্মারকলিপি প্রদান করেছি এবং এর অনুলিপি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয় এর নিকট প্রদান করেছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কাছে আমাদের সবিনয় নিবেদন, আপনাদের হাত ধরেই আমরা দূর্গম গিরীপথ পাড়ি দিয়ে আলোকজ্জল বাংলাদেশের মুখ দেখাতে চাই। আমাদের প্রত্যাশা এবং বিশ্বাস, আপনাদের স্ব-স্ব প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমে কিন্ডারগার্টেন সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের ন্যায়সঙ্গত দাবি প্রচার করে যাতে কোমলমতি ছাত্র-ছাত্রীরা পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেজন্য সহায়তা করবেন। পরিশেষে, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং সবার সু-স্বাস্থ্য কামনা করে ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ” এর পক্ষ হতে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আস্সালামু আলাইকুম। ধন্যবাদান্তে ২৩/০৭/২০২৫ (মোঃ রেজাউল হক) মহাসচিব বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho