1. dailyainerkantho@gmail.com : admin :
বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - dailyainerkantho
৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ৪:১১|
শিরোনামঃ
ইবির ২৬৮ ডে লেবার ও থোক কর্মচারী ছাঁটাইয়ের সিদ্ধান্ত তেঁতুলিয়ায় জমি অবৈধ জবরদখলের চেষ্টার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শপথ নিলেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফয়সল আমীন পঞ্চগড়ে দেবীগঞ্জ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত সেভ দ্য গ্রিন ফাউন্ডেশনের বালাগঞ্জ উপজেলা সমন্বয়ক মো. মইনুল ইসলাম ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষে একজনের মৃত্যু জামালগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি-এর কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্ব বিষয়ক সমন্বয় সভা মনোহরগঞ্জে অটোরিকশায় ছাগল চুরি, স্থানীয়দের সহায়তায় আটক ৩ এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সুনামগঞ্জ জেলা বিএনিপর চীনা ভাষা শিক্ষা ও কর্মসংস্থানে বিশেষ অবদান: ‘ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন রিচার্ড ইন্টারন্যাশনাল-এর এমডি মনিরুজ্জামান

বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো সাইফুল আলম সরকার
  • Update Time : সোমবার, আগস্ট ২৪, ২০২৬,
  • 181 Time View

 

বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো: সাইফুল আলম সরকার, ঢাকা: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করে বিএনপির মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য জনাব হাবিবুর রহমান হাবীব বলেন, আপনারা কখনো গোড়া ভুলে যাবেন না। স্বনির্ভর বাংলাদেশ গড়তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন সংগ্রাম করে গেছেন। তাই শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার অবদান ভুলে যাবেন না। এটা অন্তর লালন করে সবাই দেশের জন্য কাজ করুন।

রোববার (২৩ আগস্ট ২০২৬ইং ) রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এই বক্তব্য রাখেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোটর চালক দল রাজধানীতে বিভিন্ন কর্মসূচি পালন করে। এর আগে সকাল ৯টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা। পরে সকাল সাড়ে ১১টায় প্রেস ক্লাবের এই বড় হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য জনাব হাবিবুর রহমান হাবীব। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম রেজা বাবুর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. শীপন বকাউল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় অনেক নেতৃবৃন্দ। সারা দেশ থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের নেতাকর্মীরা এতে অংশ নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা সাফল্যমন্ডিত করেন।

আলোচনা সভায় মোটরচালকদের বিভিন্ন দাবি-দাওয়া, বিশেষ করে ২০১৮ সালের ট্রাফিক আইন বাতিলসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম রেজা বাবু স্বনির্ভর বাংলাদেশ গড়তে দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেন এবং সারা দেশ থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com