1. dailyainerkantho@gmail.com : admin :
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সকল অফিস শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য মুক্ত করার উদ্যোগ গ্রহণ - dailyainerkantho
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:২৫|
শিরোনামঃ
হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সকল কার্যালয় শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত ঘোষণা হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ইবির উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ফারহানা-আজমেরী শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মুসা মিয়া জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সকল অফিস শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য মুক্ত করার উদ্যোগ গ্রহণ

মো সাইফুল আলম সরকার
  • Update Time : বুধবার, আগস্ট ১৯, ২০২৬,
  • 55 Time View

 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সকল অফিস শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য মুক্ত করার উদ্যোগ গ্রহণ

মো: সাইফুল আলম সরকার, ঢাকা: জনস্বাস্থ্য সুরক্ষা এবং অধূমপায়ীদের পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অধীনস্থ দেশের সকল কার্যালয় প্রাঙ্গণকে শতভাগ তামাকমুক্ত করার উদ্যোগ অতি দ্রুত নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-র মহাপরিচালক মো: শামীমুল হক।

আজ বুধবার (১৯ আগস্ট ২০২৬) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-র সভাকক্ষে উবিনীগ (উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা) এর কারিগরি সহায়তায় এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র আয়োজনে ‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’কে শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার মুক্ত ঘোষণা’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি তার বক্তব্যে আরও বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য আমাদের শরীরে ক্ষতি ছাড়া কোনো উপকার করে না। অসংক্রামক রোগের অন্যতম কারণ হলো তামাকজাতদ্রব্য। তাই আমাদের সবার উচিৎ তামাকজাত দ্রব্য থেকে নিজেদের বিরত রাখা।

সভায় উপস্থাপিত মুল প্রবন্ধে তামাক ও ধূমপানের ক্ষতিকর প্রভাব, ধূমপানের কারণে সৃষ্ট বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি, পরোক্ষ ধূমপানের ক্ষতিকর দিক এবং তামাক ব্যবহারের বর্তমান চিত্র এবং বর্তমান সরকারের জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের অগ্রধিকারের বিষয়টি তুলে ধরা হয়।
উপস্থাপিত তথ্যে বলা হয়, বাংলাদেশে তামাক ব্যবহারের কারণে প্রতিবছর প্রায় ২ লাখ মানুষ মারা যান। দেশে প্রায় ৩ কোটি ৭৮ লাখ (৩৫.৩%) প্রাপ্তবয়স্ক তামাক ব্যবহার করেন। উদ্বেগজনকভাবে, শুধু কর্মক্ষেত্রেই ৪২.৭ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন পরোক্ষ ধূমপানের সংস্পর্শে আসেন। এছাড়া তামাক ব্যবহারের স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির আর্থিক পরিমাণ বিপুল—২০২৪ সালে এর পরিমাণ ছিল প্রায় ৮৭ হাজার কোটি টাকা, বিপরীতে সরকারের রাজস্ব ছিল মাত্র ৪১ হাজার কোটি টাকা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জনাব মো: আলমগীর হোসেন বলেন, ধূমপান ও তামাকমুক্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা একটি সুস্থ, নিরাপদ ও জনবান্ধব কর্মপরিবেশ গড়ে তুলবে। এই উদ্যোগের মাধ্যমে সারা দেশে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি স্বাস্থ্যকর ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হবে। একই সঙ্গে প্রতিদিন বিভিন্ন সেবা গ্রহণে আগত সেবাগ্রহীতা ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা পাবেন।

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধন ২০২৬) কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে কর্মক্ষেত্রে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত হওয়ার পাশাপাশি তামাকজনিত রোগ ও মৃত্যুর হারও কমিয়ে আনা সম্ভব হবে। এক্ষেত্রে পরিসংখ্যান ব্যুরোর এই সিদ্ধান্ত ইতিবাচক দৃষ্টান্ত সৃষ্টি করবে বলে তারা মনে করেন। পরিসংখ্যান ব্যুরো শুধু তথ্য নিয়েই কাজ করে না সামাজিক কর্মকাণ্ডতেও অংশগ্রণ করে তার প্রতিফলন ঘটবে।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর উপমহাপরিচালক জনাব মোঃ ওবায়দুল ইসলামসহ বিভিন্ন উইং এর পরিচালক, উপ-পরিচালক, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com