1. dailyainerkantho@gmail.com : admin :
বান্দরবানের বিষয়ে সারজিসের দুঃখ প্রকাশ। - dailyainerkantho
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৯:০৩|
শিরোনামঃ
বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার টিম লিডার হলেন রিপা বেগম হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়!! ঠাকুরগাঁওয়ের নিশ্চিতপুর সরকার পাড়ায় জমি জরিপ শুরু নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার রাজশাহীতে ভাই-বোন আটক কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন

বান্দরবানের বিষয়ে সারজিসের দুঃখ প্রকাশ।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, জুলাই ২০, ২০২৫,
  • 164 Time View

 

এবার পঞ্চগড়ের জুলাই পদযাত্রায় দেওয়া এক বক্তব্যে বান্দরবানকে ‘চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির জায়গা’ হিসেবে উল্লেখ করে সমালোচনার মুখে পড়েছেন এনসিপি নেতা সারজিস আলম। তার ওই মন্তব্য পার্বত্য অঞ্চলের জনগণের মর্যাদায় আঘাত করেছে বলে অভিযোগ তুলেছেন বান্দরবানের ছাত্র নেতারা।

আজ রবিবার (২০ জুলাই) দুপুরে বান্দরবান প্রেসক্লাবে ‘ছাত্র সমাজ’ এর ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় ছাত্রনেতারা সারজিসের বক্তব্যের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

তবে সমালোচনার পর বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দুঃখ প্রকাশ করেছেন সারজিস আলম। তিনি লিখেছেন,সংগ্রাম, সৌন্দর্য ও সৌহার্দ্যের রাঙ্গামাটি থেকে…আমরা লড়াই করব সকল জাতিগোষ্ঠীর অধিকার ও মানবিক মর্যাদা নিয়ে; জুলাই পদযাত্রা থেকে এটাই আমাদের অঙ্গীকার।

তিনি আরো লেখেন, বান্দরবান নিয়ে কিছুদিন আগে একটি বক্তব্যে যে অনাকাঙ্ক্ষিত শব্দচয়ন হয়েছে সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com