1. dailyainerkantho@gmail.com : admin :
বান্ধবীকে কোলে নিয়ে বাইক চালানোয় ৭৫ হাজার টাকা জরিমানা করল পুলিশ। - dailyainerkantho
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ১২:৩৮|
শিরোনামঃ
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ইবির পাবলিক এডমিনিস্ট্রেশন ডিবেটিং সোসাইটির নেতৃত্বে সেতু-নোমান-হাম্মাদ বারহাট্টায় আগুনে পোড়া মন্টুর বাড়ি পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি ইবিতে দুই দফা সংঘর্ষের পর ফুটবল টুর্নামেন্ট স্থগিত, সাংবাদিকসহ আহত অন্তত ১৪ ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বী-বার্ষিক সম্মেলনে ফরম বিক্রয় বিরোধপূর্ণ জমিতে আইনশৃঙ্খলা রক্ষা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কার্যবিধির ১৪৪ ধারা জারি ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ ইবির খালেদা জিয়া হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ইফফাত-সুষ্মিতা গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও ৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ

বান্ধবীকে কোলে নিয়ে বাইক চালানোয় ৭৫ হাজার টাকা জরিমানা করল পুলিশ।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, আগস্ট ২৪, ২০২৫,
  • 466 Time View

 

বান্ধবীকে কোলে নিয়ে বাইক চালানোয় ৭৫ হাজার টাকা জরিমানা করল পুলিশ।

 

ভারতের উত্তরপ্রদেশের নয়ডাতে জননিরাত্তামূলক বার্তা দিতে একটি ভিডিও প্রকাশ করেছে ট্রাফিক পুলিশ। এতে দেখা যাচ্ছে, বান্ধবীকে কোলে নিয়ে বাইক চালাচ্ছেন এক যুবক। এমন ‘বিপজ্জনক’ কাজ ও আইন ভঙ্গ করায় ওই বাইক চালককে ৫৩ হাজার ৫০০ রুপি জরিমানা করেছে পুলিশ। যা বাংলাদেশি অর্থে ৭৫ হাজার টাকার সমান।

সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার (২৩ আগস্ট) জানিয়েছে, ভিডিওটি করা হয়েছে নয়ডার কোনো এক জায়গায়।

এতে দেখা যাচ্ছে, সিনেমার একটি রোমান্টিক সিনের আদলে বান্ধবীকে কোলে নিয়ে বাইক চালাচ্ছেন যুবক। ট্রাফিক আইনের সবকিছু লঙ্ঘন করে, হেলমেট বা নিরাপত্তা সরঞ্জাম না পরে বাইক চালানোয় তাদের জরিমানা করা হয়েছে।

উত্তর প্রদেশের পুলিশ ভিডিওটি প্রকাশ করে লিখেছে, “রোমিও-জুলিয়েট নয়ডায় একটি বাইক সিক্যুয়েল করার চেষ্টা করেছিল। তবে এবারের ক্লাইম্যাক্স ছিল বড় চালান, কোনো প্রেমের গান নয়! নিরাপদে গাড়ি চালান, নিয়ম মেনে চলুন এবং আপনার প্রেমের গল্পকে দীর্ঘজীবী হতে দিন।”

ভিডিওতে পুলিশ জানিয়েছে, এই যুগলকে ৫৩ হাজার ৫০০ রুপি জরিমানা করা হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com