1. dailyainerkantho@gmail.com : admin :
“বিউটিফুল মাধবপুর” ফেসবুক গ্রুপের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি - dailyainerkantho
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ৮:১৪|

“বিউটিফুল মাধবপুর” ফেসবুক গ্রুপের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ফরাস উদ্দীন
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫,
  • 143 Time View

মাধবপুর উপজেলার অন্যতম জনপ্রিয় ফেসবুক গ্রুপ “বিউটিফুল মাধবপুর”-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মাধবপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে কৃষ্ণচূড়া ফুলের গাছ রোপণ করা হয়।

উদ্যোগটি নেওয়া হয় পরিবেশ সংরক্ষণ ও ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোঃ দিলপিয়ার হোসেন, এবং গ্রুপের এডমিন ও মডারেটরবৃন্দ— জুয়েল মিয়া, ইমন খান, ইমরান আহমেদ দীপু, সৈয়দ মাহদী হাসান ও সাগর।

এ সময় পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্লোগান দেওয়া হয়—

“গাছ লাগাই ভূরি ভূরি; তপ্ত বায়ু শীতল করি।”
“বন্যা, খরা, জলোচ্ছ্বাস; গাছ কাটলে সর্বনাশ।”
“সকল মানুষ, পশুপাখি; অক্সিজেনে বেঁচে থাকি।”
“বাঁচতে চাইলে গাছ লাগান, পরিবেশ বাঁচান।”

“বিউটিফুল মাধবপুর” গ্রুপের সদস্যরা জানান, এই উদ্যোগের মাধ্যমে তরুণ সমাজের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করা এবং মাধবপুরকে আরও সবুজ ও সুন্দর করে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল স্থানে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি চালানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com