1. dailyainerkantho@gmail.com : admin :
বিএনপির নেতাকর্মীদের নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৪:৩৪|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

বিএনপির নেতাকর্মীদের নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫,
  • 144 Time View

এবার নিজ এলাকা পঞ্চগড়ের বিএনপির নেতাকর্মীদের চাদাবাজি নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন তার এলাকার বিএনপি নেতাদের কর্মকাণ্ড প্রমাণ করার চ্যালেঞ্জ যদি তাকে দেয়া হয় তাহলেও কারোর মুখ দেখানোর মতো অবস্থা থাকবে না।

সোমবার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি একথা জানান।

পোস্টে সারজিস উল্লেখ করেন, সেদিন পঞ্চগড়ে মতবিনিময় সভায় বলেছিলাম- তেঁতুলিয়া উপজেলায় কিছু বিএনপি’র নেতাকর্মী নিয়মিত চাঁদাবাজিতে জড়িত। সাধারণ মানুষ তাদের উপরে অতিষ্ঠ। এতে তাদের এবং তাদের কতিপয় সুবিধাভোগী কর্মীদের জ্বালাপোড়া শুরু হয়েছে।

তিনি উল্লেখ করেন, প্রথমবার শুধু সতর্ক করেছিলাম। এখন আপনারা যদি এটা প্রমাণ করার চ্যালেঞ্জ করেন তাহলে মুখ দেখানোর মত অবস্থা থাকবে কি না সেটা একবার চিন্তা করে নেন। কারণ কত ধরনের অপকর্মের সাথে আপনারা জড়িত এবং কত পরিমাণ অবৈধ টাকা এই এক বছর উপার্জন করেছেন সেটা আমার চেয়েও আপনারা ভালো জানেন। তেঁতুলিয়ার সাধারণ মানুষ আরো ভালো জানে। প্রমাণ হাজির করলে সেটা কিন্তু শুধু তেঁতুলিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পুরো বাংলাদেশ দেখবে। মুখ কোথায় লুকাবেন সেই প্রস্তুতি নিয়ে রাখেন।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাবান্ধা স্থলবন্দর থেকে শুরু করে পাথরের ট্রাকে চাঁদাবাজি, রাতের আঁধারে অবৈধ ড্রেজিং মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলন থেকে শুরু করে টেন্ডারবাজির নামে লুটপাট, বিভিন্ন প্রজেক্ট থেকে শুরু করে জেলার বাইরের ব্যবসায়ীদের থেকে মোটা অংকের অর্থ কালেকশন; সব প্রকাশ করা হবে।

সারজিস বলেন, কে কাকে দিয়ে কি করায়, কার ডান হাত কে, বাম হাত কে, কার পরিবারের সদস্য কোন কাজে জড়িত, সব তথ্য প্রমান আছে। চোরের মায়ের বড় গলার দিন শেষ। সাধু সেজে নেতা হওয়ার মুখোশ একদম খুলে দেওয়া হবে। শুধু সময়ের অপেক্ষা লিখে পোস্ট শেষ করেন সারজিস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com