1. dailyainerkantho@gmail.com : admin :
বিএনপি ইসলামের পক্ষের দল, ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় বিশ্বাসী - dailyainerkantho
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৪:৫৭|
শিরোনামঃ
বিএনপি জন্মগতভাবেই জাতির সাথে প্রতারণা করে আসছে: শিবির সভাপতি বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নেত্রকোণা জেলা কমিটি ঘোষণা বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সংগঠক আশরাফুল আহমদ পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব পুরস্কার শিক্ষার্থীর ছেঁড়া জামায় সুঁই-সুতো হাতে প্রধান শিক্ষিকা বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল করেছে  মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আন্তর্জাতিক ৩ আয়োজনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান

বিএনপি ইসলামের পক্ষের দল, ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় বিশ্বাসী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, জুলাই ৭, ২০২৫,
  • 154 Time View

 যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি ইসলামের পক্ষের দল, ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় বিশ্বাসী। শহীদ জিয়া সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম ও সর্ব শক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস সংযোজন করেছিলেন। অথচ ইসলামের নামে রাজনীতি করা একটি মহল বিএনপিকে নিয়ে অপপ্রচার করছে।

রোববার বিকেলে ধোবাউড়া জেলা পরিষদ ডাকবাংলো হলে ওলামা দলের উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

প্রিন্স বলেন, বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, কিন্তু ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতা রক্ষায় কাজ করে। বিএনপি মনে করে ধর্মীয় মূল্যবোধ থাকলে সমাজে খারাপ কাজ থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে।

তিনি আলেম-ওলামাদের বিএনপির পতাকাতলে সমবেত করার আহ্বান জানিয়ে বলেন, আলেম-ওলামাদের মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠায় বিএনপি কাজ করবে। তিনি প্রতি ইউনিয়ন ও ওয়ার্ডে ওলামা দলের সংগঠন মজবুত করার আহ্বান জানান।

তিনি বলেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনে বিপর্যয়ের আশঙ্কা করে নিত্যনতুন ইস্যু নিয়ে এসে জটিলতা করে নির্বাচন বিলম্বিত করতে চায়। ভোটের সংখ্যানুপাতে সংসদের আসন তথা পিআর পদ্ধতির নির্বাচনের ধোয়া তুলে বিতর্ক সৃষ্টি করে জাতীয় ঐক্যে ফাটল ধরানো হচ্ছে।

তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচনে যেমন জনগণের অধিকার হরণ হয়, তেমনি দেশে আবার দলীয় কর্তৃত্ববাদ, স্বৈরাচার ও ফ্যাসিবাদ কায়েমের পথ প্রশস্ত করবে। প্রতিষ্ঠার পর থেকে বর্ণচোরার মতো আওয়ামী লীগ ও আধিপত্যবাদী শক্তিকে বাতাস দেয়া দলের হঠাৎ করে পিআর পদ্ধতির দাবিতে সোচ্চার হওয়ার পেছনে যড়যন্ত্র আছে। নির্বাচনে যাদের ভরাডুবি হবে তারাই পিআর পদ্ধতিতে ভোট চায়। যারা বলে বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করছে, তারা জনগণ ও নির্বাচনকে ভয় পায়। সেজন্য তারা নির্বাচন বিলম্বিত করতে কূটকৌশল করছে। বিএনপি নির্বাচন ও জনগণকে ভয় পায় না। বিএনপি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে, দেশের স্থিতিশীলতা ও শান্তি, নিরাপত্তা এবং জন আকাঙ্ক্ষা ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের স্বার্থে দ্রুত নির্বাচন চায়। বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার ও ফ্যাসিস্টদের বিচার ত্বরান্বিত করতে চায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com