1. dailyainerkantho@gmail.com : admin :
বিধি অমান্য করে প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা। - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৮:২০|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

বিধি অমান্য করে প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫,
  • 87 Time View

নেত্রকোনার মোহনগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক সরকারি চাকরি বিধি লঙ্ঘন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হয়েছেন।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরে ১২ জুলাই দলের মোহনগঞ্জ উপজেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। মোট ১৭ জনের এই কমিটিতে যুগ্ম সমন্বয়কারী পদ পাওয়া মো. আব্দুল হান্নান আকন্দ উপজেলার সুয়াইর ইউনিয়নের ছয়াশি আহমদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আছেন।

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালায় বলা আছে, কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী কোনো রাজনৈতিক দল বা তার অঙ্গসংগঠনের সদস্য হতে পারবেন না এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। আরও বলা আছে, কোনো সরকারি কর্মচারী নির্বাচন উপলক্ষে কোনো ধরনের প্রচারণারও অংশ নিতে পারবেন না।

এ বিষয়ে কথা হলে এনসিপির মোহনগঞ্জ উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী রফিকুল ইসলাম শুভ বলেন, ‘সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারীর রাজনৈতিক দলের কমিটিতে থাকা ঠিক না। আমাদের কমিটিতে আব্দুল হান্নান আকন্দ নামের একজন আছেন। তিনি সরকারি চাকরি করেন কি না জানি না। হয়তো তিনি পদবি-পরিচয় গোপন করে সেন্ট্রালের সঙ্গে যোগাযোগ করে দলীয় পদ বাগিয়েছেন। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।’

জানতে চাইলে প্রধান শিক্ষক হান্নান দাবি করেন, ‘এটা মূল কমিটি নয়। এমন উপকমিটিতে সরকারি যেকোনো কর্মচারী থাকতে পারেন। এখানে কোনো সমস্যা নেই।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন বলেন, সরকারি বিদ্যালয়ের কোনো শিক্ষকই রাজনৈতিক দলের সদস্য হতে পারেন না। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho