1. dailyainerkantho@gmail.com : admin :
বিরোধপূর্ণ জমিতে আইনশৃঙ্খলা রক্ষা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কার্যবিধির ১৪৪ ধারা জারি - dailyainerkantho
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| বিকাল ৫:৩৩|
শিরোনামঃ
ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বী-বার্ষিক সম্মেলনে ফরম বিক্রয় বিরোধপূর্ণ জমিতে আইনশৃঙ্খলা রক্ষা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কার্যবিধির ১৪৪ ধারা জারি ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ ইবির খালেদা জিয়া হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ইফফাত-সুষ্মিতা গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও ৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ প্রেসক্লাবের সভাপতি সোহবার আলী কে তেতুলিয়ায় বিএনপি আলেম-ওলামাদলের সংবর্ধনা ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু ধর্মপাশার গাছতলা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে

বিরোধপূর্ণ জমিতে আইনশৃঙ্খলা রক্ষা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কার্যবিধির ১৪৪ ধারা জারি

খাদেমুল ইসলাম
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬,
  • 8 Time View

 

বিরোধপূর্ণ জমিতে আইনশৃঙ্খলা রক্ষা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কার্যবিধির ১৪৪ ধারা জারি

খাদেমুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক পঞ্চগড়

পঞ্চগড় তেঁতুলিয়া বিরোধপূর্ণ জমিতে আইনশৃঙ্খলা রক্ষা এবং রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে।

তেঁতুলিয়ার শালবাহানে ইউনিয়নে গবরাগছ গ্রামের বাসিন্দা নুরুল হক
(৭৫) নামে এক ব্যক্তির ধান ক্ষেতে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগে স্থানীয় মজির উদ্দিন
(৬৩) গং বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। এ মামলায় ১৪৪-১৪৫ ধারা জারি করেছে পঞ্চগড় আদালতের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রৈট।

সোমরাব ২১ সেপ্টেম্বর সকালে
তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের গবরাগছ গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নুরুল হক ওই গ্রামের মরহুম পিয়ার উদ্দিনের ছেলে এবং অভিযুক্ত মজির উদ্দিনগং একই গ্রামের মরহুম গজা মুহাম্মদ ছেলে।

আদালতে দায়ের করা মামলার বাদী নুরুল হক তার এজাহারে উল্লেখ করেন,তেঁতুলিয়া শালবাহান মৌজারজেএল নং,১৭ /এস এ খতিয়ান নং,২৩ এসএ ২১৩৮ দাগের ২১ শতক জমি যাহার ডিপি দাগ নং ১৭৪৫ ও ১৭৪৬
দখল থেকে প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে আমন ধান রোপণ করে ভোগদখল করে আসছেন । এরই একপর্যায়ে গত ৭ /৭ /২০২৫ ইং
সকালের দিকে ওই জমি জোরপূর্বক দখল চেষ্টায় বহিরাগত দলবল নিয়ে ভয়ভীতি হুমকি প্রদর্শন বেদখলের চেষ্টা করেন।

এসব তথ্য নিশ্চিত করে ভুক্তভোগী বলেন, মজির উদ্দিন গংরা ভাড়াটিয়া লোকজন নিয়ে আমার রোপণ করা ধান দখলের চেষ্টা করেন ।
এ নিয়ে আদালতে মামলা করা হলে বিবাদীরা আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’

অভিযুক্ত মজির উদ্দিন বলেন, ‘পৈতৃক সূত্রে ওই জমির মালিক আমি নিজেই। এ কারণে আমন ধান করেছি।

তেতুলিয়া মডেল পুলিশ তদন্তকেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই)রেজাউল করিম জানান, কোর্টের আদেশ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। সেই সাথে মামলা নং এমআর ২৫৪/২৫ বাদী দায়ের করা মামলার ১৪৪-৪৫ ধারা জারি করেছে বিজ্ঞ আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com