1. dailyainerkantho@gmail.com : admin :
বিশেষ মাদকবিরোধী অভিযান ও চোরাচালান প্রতিরোধে ২০ বিজিবি’র সাফল্য: যৌন উত্তেজক সিরাপ ও অবৈধ কম্বল জব্দ। - dailyainerkantho
২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ২:০৭|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালার উদ্বোধন আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ​ঠাকুরগাঁওয়ে বিভাগীয় হিফজ ও হুসনে সওত প্রতিযোগিতার জেলা বাছাই সম্পন্ন: বিজয়ী ২১ শিক্ষার্থী শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য নিরসন করুন- মো: তোফায়েল সরকার ঠাকুরগাঁওয়ে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করলেন পুলিশ সুপার ইয়াকুব আলীর উপরে বর্বর রচিত হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই- বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন ঠাকুরগাঁওয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা জানালেন শরিফুল ইসলাম শরীফ মাঠে সরব জহিরুল ইসলাম, বাইক শোডাউনে চিরামে ব্যাপক সাড়া ইবিতে নির্মাণাধীন হলের কাজ চলাকালে বাঁশ ভেঙে পড়ে শ্রমিক আহত ১১তম গ্রেডসহ ৩ দফা দাবিতে প্রাথমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন ও পরবর্তী কর্মসূচি ঘোষণা

বিশেষ মাদকবিরোধী অভিযান ও চোরাচালান প্রতিরোধে ২০ বিজিবি’র সাফল্য: যৌন উত্তেজক সিরাপ ও অবৈধ কম্বল জব্দ।

সাদ্দাম হোসেন নয়ন
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬,
  • 31 Time View

 

বিশেষ মাদকবিরোধী অভিযান ও চোরাচালান প্রতিরোধে ২০ বিজিবি’র সাফল্য: যৌন উত্তেজক সিরাপ ও অবৈধ কম্বল জব্দ।

​হিলি প্রতিনিধি: সাদ্দাম হোসেন নয়ন

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর পৃথক দুটি সফল অভিযানে বাংলাদেশ তৈরি অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং চোরাই পথে আনা কম্বল জব্দ করা হয়েছে।
​বিজিবি সূত্রে জানা যায় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধীনস্থ ভাইগড় বিওপির বিওপি কমান্ডারের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত পিলার ২৯০ মেইন হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘গুচ্ছগ্রাম’ নামক স্থানে পাকা রাস্তার পাশে পরিত্যাক্ত অবস্থায় একটি ব্যাগ উদ্ধার করা হয়। পরবর্তীতে ব্যাগটি তল্লাশি করে ১৪৪ পিস বাংলাদেশী যৌন উত্তেজক ‘নিশি’ (১০০ এমএল) সিরাপ আটক করতে সক্ষম হয় বিজিবি।
​অন্যদিকে, একই দিনে জয়পুরহাট ব্যাটালিয়নের অধীনস্থ হিলিসিপি বিওপির একটি দল হিলি আইসিপি (ICP) গেইটে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে আনা ৩টি মূল্যবান কম্বল জব্দ করা হয়।
​বিজিবির দায়িত্বশীল কর্মকর্তা জানান, সীমান্তে সব ধরনের মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে ২০ বিজিবির এমন কঠোর নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com