1. dailyainerkantho@gmail.com : admin :
বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্র জমিয়তের কর্মী সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন; জসিম উদ্দীন সভাপতি, নাজিম উদ্দীন সেক্রেটারি - dailyainerkantho
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| দুপুর ১২:৫৬|
শিরোনামঃ
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ!! সুনামগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক সমন্বয় সভা তেঁতুলিয়ায় পৃথক অভিযানে ৫৮ বস্তা সার জব্দ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার ‘বিভেদ নয় ঐক্য’-মূলনীতিকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফোরামের আত্মপ্রকাশ দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ খেয়ালখুশি মতো অফিস করেন তেঁতুলিয়া  উপজেলা পল্লি উয়ন্নন বোড় বিআরডিবি কর্মকর্তা 

বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্র জমিয়তের কর্মী সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন; জসিম উদ্দীন সভাপতি, নাজিম উদ্দীন সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫,
  • 244 Time View

বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্র জমিয়তের কর্মী সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন; জসিম উদ্দীন সভাপতি, নাজিম উদ্দীন সেক্রেটারি

ছাত্র জমিয়ত বাংলাদেশ বিশ্বম্ভরপুর উপজেলা শাখার কর্মী সম্মেলন ও কাউন্সিল অধিবেশন ১২ আগস্ট, মঙ্গলবার, বাদ যোহর, বিশ্বম্ভরপুর বাজারস্থ উপজেলা জমিয়ত কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

শাখা সহ-সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ শাকিলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা আবুল কাসেম সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আহম ফখরুদ্দীন, মাওলানা মোয়াফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আমির হোসাইন, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আলী, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক দফতর সম্পাদক মাওলানা নাহিদ হাসান আযহারী, উপজেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা আবু আইয়ুব প্রমূখ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্র জমিয়ত সভাপতি (ভারপ্রাপ্ত) সুহাইল আহমদ ইয়াহ্ইয়া। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্র জমিয়তের সহ-সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন।

কাউন্সিলে জসিম উদ্দীনকে সভাপতি, খাইরুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, নাজিম উদ্দীনকে সাধারণ সম্পাদক ও হাসান আহমদকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন, জেলা ছাত্র জমিয়ত সভাপতি সুহাইল আহমদ ইয়াহ্ইয়া।

অনুষ্ঠানে অন্যান্যদেরর মধ্যে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা ছাত্র জমিয়তের সহ-সাধারণ সম্পাদক তানভীর আহমদ সাকিব, হাসান আহমদ, আলবাব হোসাইন, দাউদ ইব্রাহিম, জুবায়ের আহমদ, জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com