1. dailyainerkantho@gmail.com : admin :
বুটেক্সে ২০২৫-২৬ অর্থবছরে ৫৩ কোটি ২৬ লাখ টাকার বাজেট অনুমোদন - dailyainerkantho
২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ৭:১১|
শিরোনামঃ
উদ্যোক্তা, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবক ও সংগঠক মো. আলিফ রানা পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব সম্মাননা প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ২৮-২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ মনোহরগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী! বিএনপি জন্মগতভাবেই জাতির সাথে প্রতারণা করে আসছে: শিবির সভাপতি বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নেত্রকোণা জেলা কমিটি ঘোষণা বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সংগঠক আশরাফুল আহমদ পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব পুরস্কার শিক্ষার্থীর ছেঁড়া জামায় সুঁই-সুতো হাতে প্রধান শিক্ষিকা

বুটেক্সে ২০২৫-২৬ অর্থবছরে ৫৩ কোটি ২৬ লাখ টাকার বাজেট অনুমোদন

মোঃ তাওকীর তাজাম্মুল, বুটেক্স প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫,
  • 168 Time View

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৫-২৬ অর্থবছরে ৫৩ কোটি ২৬ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সিন্ডিকেট সভায় এ বাজেটের অনুমোদন দেওয়া হয়।

বাজেট বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বড় অঙ্কের বরাদ্দ রাখা হয়েছে বেতন-ভাতা খাতে— মোট ২৭ কোটি ১৯ লাখ টাকা, যা মোট বাজেটের প্রায় ৫১ শতাংশ। গত অর্থবছরে প্রস্তাবিত বাজেটে বেতন ও ভাতাদি খাতে বরাদ্দ ছিল ২২ কোটি ৯৩ লাখ টাকা, যা ছিল বাজেটের প্রায় ৫৭ শতাংশ।

অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে গবেষণা খাতে বরাদ্দ ছিল ১ কোটি ৮০ লাখ টাকা। ২০২৫-২৬ অর্থবছরে তা সামান্য বাড়িয়ে ১ কোটি ৯৩ লাখ টাকা করা হয়েছে, যা মোট বাজেটের মাত্র ৩ দশমিক ৬ শতাংশ।

গবেষণায় বাজেটের বরাদ্দ তুলনামূলক কম কি না—এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, গবেষণার জন্য আমরা যে টাকা পাই তা যথেষ্ট। গত বছরের তুলনায় এ বছর গবেষণায় বরাদ্দ কিছুটা বাড়ানো হয়েছে। বিগত বছরগুলোতে দেখা গেছে, বরাদ্দের পুরো টাকা ব্যয় করা হতো না, তাই ইউজিসি বরাদ্দ বাড়াতে অনাগ্রহী।

তাছাড়া এখানে পর্যাপ্ত শিক্ষকের অভাব রয়েছে। সম্প্রতি কিছু শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। সামনে আরও নিয়োগ দেওয়া হবে। আমাদের জনবল ও অবকাঠামো বাড়াতে হবে তাহলেই বরাদ্দ বাড়বে। আমরা সেই চেষ্টা করে যাচ্ছি।

এছাড়া বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ইউজিসির বাজেট নয়, আলাদা উন্নয়ন প্রকল্প আনতে হবে। আমরা সেই চেষ্টাও করছি। সবাইকে একসাথে কাজ করতে হবে। আশা করি সামনে বাজেট বরাদ্দ আরও বৃদ্ধি পাবে। বাংলাদেশের বাজেট বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক কম। সরকারের এই সীমিত সম্পদ দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com