
ঢাকা প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ।
সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা সানাউল্লাহ মাহমুদী।
এ সময় নেতৃবৃন্দ মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
পাশাপাশি তারা বিএনপির নেতাকর্মীদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তাঁর মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ রাজনৈতিক নেত্রীকে হারাল।
আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন