1. dailyainerkantho@gmail.com : admin :
বৈছাআ প্ল্যাটফর্মকে প্রশ্নবিদ্ধ ও মানহানির অভিযোগ ইবি শিক্ষার্থীর বিরুদ্ধে - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ২:০৪|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

বৈছাআ প্ল্যাটফর্মকে প্রশ্নবিদ্ধ ও মানহানির অভিযোগ ইবি শিক্ষার্থীর বিরুদ্ধে

ইবি প্রতিনিধি
  • Update Time : রবিবার, জুলাই ২৭, ২০২৫,
  • 129 Time View

ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখাকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রের দায়ে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনলোজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. বুরহান মিয়ার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে সহ-সমন্বয়ক গোলাম রব্বানী।

রবিবার (২৭ জুলাই) বিকাল সাড়ে তিনটার দিকে প্রক্টর বরাবর অভিযোগ জমা দেন রব্বানী। তবে এর আগে গতকাল বুরহান মিয়া হুমকি ও প্রাণনাশের অভিযোগ করেছিলেন সহ সমন্বয়ক রব্বানীর বিরুদ্ধে।

অভিযোগপত্রে রব্বানী উল্লেখ করেন, গতকাল (২৬ জুলাই) মো. বুরহান মিয়া (ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনলোজি, রোলঃ ১৯১৮০১৪, রেজিষ্ট্রেশন ১৩২২ এবং শিক্ষাবর্ষ ২০১৯-২০) আমার বিরুদ্ধে একটা হুমকির অভিযোগ দিয়েছে। এটি পুরোপুরি মিথ্যা যা আমার ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন এবং হাজার হাজার শহীদকে ধারণ করা সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্মকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা ঘৃণ্য ষড়যন্ত্র। আমি আমার পরিচয় দিয়ে এবং নিজ নম্বর থেকেই কল দিয়েছিলাম একটা ব্যক্তিগত প্রয়োজনে। আমি যদি হুমকিই দিতাম তাহলে নিজ পরিচয় প্রকাশ করে এবং নিজ নম্বর থেকে তো দেওয়ার কথা না। এটা তো পুরোপুরি স্পষ্ট। এবং তা কয়েকদিন আগের কথা। তারপর থেকে তার সঙ্গে এখন পর্যন্ত আমার আর কোন কথা হয়নি। তার (বুরহান) অভিযোগ পত্রটিতে মিথ্যা দিয়ে ভরে আমার সম্মান নষ্ট করেছে।

তিনি অভিযোগ পত্রে আরও লিখেন, মো. বুরহান মিয়া আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে আমার সম্মান ক্ষুণ্ন এবং হেয় করেছে সবার নিকট। আমি এর বিরোধিতা করি এবং শাস্তি দাবি করছি।

এবিষয়ে অভিযুক্ত বুরহান বলেন, “আমি গত কয়েকদিন রব্বানী ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি উনার সাথে সমঝোতায় আসার জন্য। হয়তো কোনো মিসইনফরমেশনের জন্য উনি এমনটা করেছেন। আমি সেটা ক্লিয়ার করার জন্যই উনার সাথে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও যখন ব্যর্থ হই তখন আমি আমার ও আমার পরিবারের নিরাপত্তার স্বার্থে লিগ্যাল অ্যাকশনে যাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে আশ্বস্ত করেছেন তারা এ বিষয়টি সমাধান করবেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com