1. dailyainerkantho@gmail.com : admin :
বোদায় জনস্বাস্থ্য সুরক্ষায় শেয়ারিং মিটিং অনুষ্ঠিত - dailyainerkantho
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| দুপুর ১:৩৩|

বোদায় জনস্বাস্থ্য সুরক্ষায় শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম
  • Update Time : মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬,
  • 139 Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!
পঞ্চগড় বোদায় জনস্বাস্থ্য সুরক্ষায় প্রণীত তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পঞ্চগড় জেলার অবস্থা পর্যালোচনা শীর্ষক এক শেয়ারিং মিটিং সোমবার (২ মার্চ) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা সাংস্কৃতিক পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ এর সহযোগীতায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন পল্লী সাহিত্য সংস্থা এই মিটিংয়ের আয়োজন করে। সংস্থার সভাপতি আব্দুস সামাদ তারার সভাপতিত্বে অনুষ্ঠিত শেয়ারিং মিটিংয়ে বক্তব্য রাখেন পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিন,পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন অর রশিদ,সুচনার নির্বাহী পরিচালক সফিকুল আলম দোলন,দৃষ্টিদানের নির্বাহী পরিচালক মনোরঞ্জন সরকার,দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম,ডেমক্রেসি ওয়াচের জেলা সমন্বয়কারী নুরুল ইসলাম নাহিদ,এম কে পির মিজানুর রহমান সাংবাদিক নজরুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, তামাক ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহন করা না হলে পঞ্চগড়ে এর আরো বিস্তার ঘটবে এতে মানুষের স্বাস্থ্য ঝুকি বাড়বে। বক্তরা তামাক নিয়ন্ত্রণে এখনই সমন্বিত ভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করে পঞ্চগড় জেলাকে তামাক মুক্ত জেলা ঘোষনার দাবী জানান। অনুষ্ঠিত শেয়ারিং মিটিংয়ে সরকারি,বেসরকারি কর্মকর্তা,নারী প্রতিনিধি,সমাজ কর্মী,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,সুধি বৃন্দ,সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকগণ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com