আমিনুল হক বলেন, আমরা মানুষের পাশে থেকে সমাজকে নতুনভাবে গড়ে তুলতে চাই।
আমিনুল হক বলেন, আমরা মানুষের পাশে থেকে সমাজকে নতুনভাবে গড়ে তুলতে চাই।
ইসলামি মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, বিএনপি ইসলামি মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।
তিনি আরো বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরেও দেশে গণতন্ত্র, ভোট ও ভাতের অধিকারের জন্য বিএনপির বহু নেতাকর্মী, ছাত্র, জনতা এবং আলেমদের রক্ত দিতে হচ্ছে, জীবন দিতে হচ্ছে।
তারেক রহমানের ৩১ দফা রূপরেখার প্রতি আলেমদের সমর্থনের আহ্বান জানিয়ে বক্তব্যে আমিনুল হক বলেন, তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা রূপরেখায় ধর্মীয় স্বাধীনতা এবং আলেম সমাজের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা হয়েছে।
তিনি বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ ভাইয়েরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার জন্য জীবন উৎসর্গ করেছেন। আমরা সেই ত্যাগকে স্মরণ করে সমাজকে নতুনভাবে গড়তে চাই। এই লক্ষ্য অর্জনে সকলের সহযোগিতা কামনা করছি।