1. dailyainerkantho@gmail.com : admin :
ভারতে পালিয়ে যাওয়ার সময় দীপু মনির ভাগ্নে আটক - dailyainerkantho
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| ভোর ৫:২৬|
শিরোনামঃ
বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার টিম লিডার হলেন রিপা বেগম হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়!! ঠাকুরগাঁওয়ের নিশ্চিতপুর সরকার পাড়ায় জমি জরিপ শুরু নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার রাজশাহীতে ভাই-বোন আটক কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন

ভারতে পালিয়ে যাওয়ার সময় দীপু মনির ভাগ্নে আটক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, আগস্ট ৯, ২০২৫,
  • 224 Time View

 

ভারতে পালিয়ে যাওয়ার সময় দীপু মনির ভাগ্নে আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় গ্রেপ্তার হয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির ভাগ্নে এবং ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন।

শনিবার (৯ আগস্ট) সকালে মহেশপুর উপজেলার শ্যামকুর সীমান্ত এলাকায় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও বিজিবি তাদের আটক করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে তিনজন মানবপাচারকারী চক্রের সদস্য। এদের মধ্যে একজনের নাম রিয়াজ, এবং বাকি দুজন ফয়েজ ও মিরাজ। তারা সবাই মহেশপুরের পেপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মোটরসাইকেলে করে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন রিয়াজ উদ্দিন। কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয় এবং তারা তাদের গতিবিধি অনুসরণ করে আটকে ফেলে।

 

রিয়াজ উদ্দিন অভিযোগ করেন, মানবপাচারকারী চক্রের সদস্যরা তাকে তিন দিন আটকে রেখে তিন লাখ ৬০ হাজার টাকা ও একটি এটিএম কার্ড ছিনিয়ে নিয়েছে।

ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম তরু পুলিশকে খবর দেন। এরপর মহেশপুর থানা পুলিশ ও বিজিবি যৌথভাবে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানান, আটক রিয়াজ আগে থেকেই মানবপাচারের সঙ্গে জড়িত ছিলেন। গত ২ মে বিএসএফের গুলিতে তিনি আহত হয়েছিলেন, সেই সময়ও তিনি অবৈধভাবে সীমান্ত পার হচ্ছিলেন বলে জানা গেছে।

মহেশপুর থানার ওসি সাজ্জাদুর রহমান জানান, আটককৃতদের একজনের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়। তার বাবার নাম আবুল হোসেন ব্যাপারী। তিনি ঢাকায় দক্ষিণ আওয়ামী লীগের নেতা এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com