
ভালোবাসা ও অবহেলা
কলমেঃ রওশন রোজী
ভালোবাসা, সে তো আলোর পরশ,
সবুজ ঘাসের বুকে শিশির কণা।
প্রাণবন্ত এক অদৃশ্য সুরের মূর্ছনা,
যার ছোঁয়ায় ভরে ওঠে মন।
তবুও কেন তার পাশে অবহেলা ভাসে?
একই সুতোয় বাঁধা পড়ে দুইজন।
ভালোবাসা যেখানে ডানা মেলে হাসে,
সেখানেই অবহেলা বুনে যায় বিষাদ-ক্রন্দন।
হয়তো ভালোবাসা এক বিশাল আকাশ,
আর অবহেলা তার মাঝে মেঘের খেলা।
কখনও মেঘে ঢাকা পড়ে পূর্ণিমার হাস,
কষ্টের আঁধারে ঢেকে যায় সব বেলা।
ভালোবাসা জানে দিতে মুক্তি,
অবহেলা গড়ে তোলে অদৃশ্য শিকল।
এ দু’য়ের সহাবস্থান বড় অদ্ভুত যুক্তি,
জীবনচক্রে যেন এক জটিল সম্বল।
প্রেমের গভীরে যখন অবহেলা বাসা বাঁধে,
তখন দু’টি মন একই সাথে পোড়ে।
এক পাশে আশা, অন্য পাশে কাঁদে,
তবুও কেন এরা একসাথে থাকে, কে জানে!