1. dailyainerkantho@gmail.com : admin :
ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে মনোহরগঞ্জে সেনাবাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত  - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৩:৫১|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে মনোহরগঞ্জে সেনাবাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত 

এস এম আনোয়ার
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬,
  • 327 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র দখল ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে কুমিল্লার মনোহরগঞ্জে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মান্দারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে এ পরিস্থিতিনির্ভর মহড়া (Situational Training Exercise) আয়োজন করা হয়।
মনোহরগঞ্জ সেনা ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় নির্বাচন–২০২৬ উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় ৩৩ পদাতিক ডিভিশনের অধীন ৫ সিগন্যাল ব্যাটালিয়ন চারটি উপজেলায় সেনা ক্যাম্প স্থাপন করেছে, যার মধ্যে মনোহরগঞ্জ একটি গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে পারে—এমন যেকোনো উদ্ভূত পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলার লক্ষ্যে সেনাসদস্যদের নিয়মিত প্রশিক্ষণ ও প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই মান্দারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে এ বিশেষ মহড়ার আয়োজন করা হয়।
মহড়ায় একটি কাল্পনিক পরিস্থিতি তুলে ধরা হয়, যেখানে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি হঠাৎ মিছিল করে এসে ভোটকেন্দ্রের বাইরে অপেক্ষারত ভোটারদের ওপর হামলা চালায় এবং আতঙ্ক সৃষ্টি করে। এতে সাধারণ ভোটাররা ভীত হয়ে ভোট প্রদান থেকে বিরত থাকার আশঙ্কা তৈরি হয়। একইসঙ্গে তারা ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার চেষ্টা করে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পেট্রলরত সেনাসদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উচ্ছৃঙ্খল ব্যক্তিদের নিষ্ক্রিয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।
এই মহড়ার মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালনে সেনাবাহিনীর দ্রুত প্রতিক্রিয়া, পেশাদারিত্ব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করার সক্ষমতা আরও সুদৃঢ় হয়েছে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com