1. dailyainerkantho@gmail.com : admin :
ভোলায় জামায়াত থেকে বহিষ্কার হয়ে ৪৫ জন অনুসারী নিয়ে বিএনপিতে যোগদান। - dailyainerkantho
২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| ভোর ৫:০৮|
শিরোনামঃ
ইবি রিসার্চ সোসাইটির নেতৃত্বে নোমান-ফাহিম কলমাকান্দায় মাদক সেবনের দায়ে যুবককে ১০ দিনের কারাদণ্ড, পাঠানো হলো জেলা কারাগারে রাজশাহী মহানগরীতে স্বর্ণের বার বলে প্রতারণার চেষ্টা, ৪১টি নকল বারসহ গ্রেপ্তার ২ ​মোহনপুরে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো স্থাপনা 1a3xvgc0xuxh ঠাকুরগাঁওয়ে অর্থনৈতিক শুমারি ও বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মানিকগঞ্জে দি হাঙ্গার প্রজেক্টের তিনদিন ব্যাপী পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা মনোহরগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে মনোহরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল আত্রাইয়ে রেললাইনের ভাঙা স্লিপারের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন, যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা

ভোলায় জামায়াত থেকে বহিষ্কার হয়ে ৪৫ জন অনুসারী নিয়ে বিএনপিতে যোগদান।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫,
  • 197 Time View

 

ভোলায় জামায়াত থেকে বহিষ্কার হয়ে ৪৫ জন অনুসারী নিয়ে বিএনপিতে যোগদান

 

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা শাখার জামায়াতে ইসলামীর সাবেক বহিষ্কৃত নেতা মাওলানা ওমর ফারুক তার ৪৫ জন অনুসারী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন।

গতকাল সোমবার রাতে ভোলা-৪ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলমের নিজ বাসভবনে সাবেক ওই জামায়াত নেতা ও তার অনুসারীদের গলায় ফুলের মালা পরিয়ে স্বাগত জানান।

বহিষ্কৃত জামায়াত নেতা মাওলানা ওমর ফারুক দুলারহাট থানা শাখার সাবেক বায়তুলমাল বিষয়ক সম্পাদক ছিলেন।

তিনি বলেন, চরফ্যাশন দুলারহাট থানা এলাকায় জামায়াতের কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট ছিলাম না। বিএনপির কার্যক্রম আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হওয়ায় আমিসহ আমার অনুসারীরা সাবেক এমপি নাজিম উদ্দীন আলমের হাত ধরে বিএনপিতে যোগদান করেছি।

এ বিষয়ে সাবেক এমপি নাজিম উদ্দীন আলম সাংবাদিকদের বলেন, ‎বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয়ে জমায়াতের ৪৫ জন নেতাকর্মী সোমবার বিএনপিতে যোগদান করেছেন। সেজন্য আমি আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাই। তাদের এ যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে এবং আগামী নির্বাচনে বিএনপির বিজয়ের পথ সুগম হবে।

এ ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন বলেন, ‘মাওলানা ওমর ফারুককে অর্থ কেলেঙ্কারি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এক বছর আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। জামায়াতের দলীয় কার্যক্রমে তার অংশ নেই অনেকদিন ধরে।

এক বছর পর তিনি যে কোনো দলে যোগাদান করতে পারেন, এটা তার ব্যক্তিগত বিষয়। আর বাকি যারা তার সঙ্গে যোগাদন করেছেন তারা জামায়াতে ইসলামীর কোনো পদে ছিলেন না এবং কখনও জামায়াতে ইসলামীর রাজনীতি করেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com