1. dailyainerkantho@gmail.com : admin :
মওদুদ আহমেদ এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী কর্মজীবী দলের স্মরণসভা ইফতার মাহফিল - dailyainerkantho
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৬:৫৬|
শিরোনামঃ
মনোহরগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী! বিএনপি জন্মগতভাবেই জাতির সাথে প্রতারণা করে আসছে: শিবির সভাপতি বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নেত্রকোণা জেলা কমিটি ঘোষণা বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সংগঠক আশরাফুল আহমদ পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব পুরস্কার শিক্ষার্থীর ছেঁড়া জামায় সুঁই-সুতো হাতে প্রধান শিক্ষিকা বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল করেছে  মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মওদুদ আহমেদ এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী কর্মজীবী দলের স্মরণসভা ইফতার মাহফিল

সাইফুল আলম সরকার
  • Update Time : রবিবার, মার্চ ১৫, ২০২৬,
  • 228 Time View

 

মওদুদ আহমেদ এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী কর্মজীবী দলের স্মরণসভা ইফতার মাহফিল

মো: সাইফুল আলম সরকার, ঢাকা:   দেশবরেণ্য রাজনীতিবিদ এবং খ্যাতিমান আইনজীবি ব্যারিস্টার মওদুদ আহমেদ এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করে জাতীয়তাবাদী কর্মজীবী দল। আজ ১৫ মার্চ ২০২৬, রোজ রবিবার বিকাল ৪.৩০ ঘটিকায় রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের ৩য় তলায় আব্দুস সালাম হলে স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান, বিএনপি। প্রধান আলোচক, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এছাড়া বিশেষ অতিথি:ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি, সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আবদুল খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগ, বিএনপি। আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। মোঃ মাইনুল ইসলাম, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। মোঃ আব্দুস সামাদ মিয়া, এমডি, এসোসিয়েশন ড্রাগ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী কর্মজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন সরদার, সভাপতিত্ব করেন মোঃ সালাহউদ্দিন খান পিপিএম, সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি এবং সভাপতি, জাতীয়তাবাদী কর্মজীবী দল। এই সময় আরো উপস্থিত ছিলেন মোঃ মামুনুর রশিদ মোল্লা, এমডি, ফোনিক্স। মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী, এমডি বাংলাদেশ কোঅপারেটিভ ইন্সুরেন্স লি:। প্রফেসর ডক্টর আসিফ মিজান, ভাইস- চ্যোন্সেলর, দারুস সালাম বিশ্ববিদ্যালয়। সাইফ মাহমুদ জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। মোঃ আনোয়ার জামান মান্নু, সাবেক ছাত্রনেতাসহ সর্বস্তরের বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে মওদুদ আহমেদ এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com