
এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করায় ক্ষোভে ফুঁসছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
এই অবিচারের প্রতিবাদে সোমবার সকালে মনোহরগঞ্জ উপজেলা সদরে মানববন্ধন করে উপজেলা কিন্ডারগার্টেন সোসাইটি।
মানববন্ধনে বক্তব্য রাখেন,”মনোহরগঞ্জ মডেল একাডেমির” প্রধান শিক্ষক ফয়জুর রহমান ও পোমগাঁও বায়তুশ শরফ মডেল একাডেমির প্রধান মো. ফজলুল হক।
বক্তারা বলেন,জাতির মেধা বিকাশে নিরপেক্ষ সুযোগ নিশ্চিত করতে হবে। ২৪-এর জুলাইয়ের চেতনা বৈষম্য দূর করার কথা বললেও এখনো বঞ্চনার শিকার হচ্ছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা থেকে আমাদেরকে বঞ্চিত করা হলে দেশজুড়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
এসময় কয়েক শতাধিক শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থী মানববন্ধনে অংশ গ্রহন।