1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত - dailyainerkantho
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ১১:১৯|
শিরোনামঃ
নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ!! সুনামগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক সমন্বয় সভা তেঁতুলিয়ায় পৃথক অভিযানে ৫৮ বস্তা সার জব্দ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার ‘বিভেদ নয় ঐক্য’-মূলনীতিকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফোরামের আত্মপ্রকাশ দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ খেয়ালখুশি মতো অফিস করেন তেঁতুলিয়া  উপজেলা পল্লি উয়ন্নন বোড় বিআরডিবি কর্মকর্তা  সান্তাহার বাফার গুদামে ময়লা-আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনেও কম!!

মনোহরগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত

এস এম আনোয়ার
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬,
  • 34 Time View

 

মনোহরগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৬নং মৈশাতুয়া ইউনিয়নের হাটিরপাড় পূর্বপাড়া মসজিদ পুকুর ও ডাকাতিয়া নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিনের ব্যাক্তিগত উদ্যোগে স্থানীয় জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

মাছের পোনা অবমুক্তকালে জসিম উদ্দিন বলেন, জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সাধারণ মানুষের জন্য মাছের সহজলভ্যতা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় জলাশয়গুলোতে নিয়মিতভাবে মাছের পোনা অবমুক্ত করা হলে একদিকে যেমন মাছের উৎপাদন বাড়বে, অন্যদিকে কর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্থানীয় জনগণও উপকৃত হবে।

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন শুধু রাস্তাঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। কৃষি, মৎস্য, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশসহ জনজীবনের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি খাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। মৈশাতুয়া ইউনিয়নকে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মসূচিতে উপস্থিত স্থানীয় বাসিন্দারা বলেন, জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার উদ্যোগটি প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালিত হলে স্থানীয়ভাবে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষও এর সুফল ভোগ করবেন।

পরে স্থানীয়দের অংশগ্রহণে জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, বিএনপির নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com