
এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার খিলা রেলগেট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অটোচালকসহ দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৬-০৯-২০২৫) দুপুর ১টার দিকে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নোয়াখালী থেকে ঢাকাগামী নিলাচল পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৯০৯১) খিলা বাজারের দক্ষিণ পাশে রেলগেটের কাছাকাছি একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোতে থাকা যাত্রী সাতেস্বর গ্রামের শাহ আলম (৬০) ঘটনাস্থলেই প্রাণ হারান।
অপর যাত্রী বান্দুয়াইন গ্রামের সফিকুর রহমানের (৬০) ছেলে অটোচালক বাদল (১৮) গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।
দুর্ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শোকের ছায়া নেমে আসে নিহতদের পরিবার ও এলাকাজুড়ে।
এ বিষয়ে লাকসাম হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিলুর রহমান আইনের কণ্ঠ কে বলেন,ঘটনার পরপরই ঘাতক বাসটি আটক করা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।