1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জে বিএনপি নেতা মনজুরুল আলম মজনুর ইন্তেকালে শোকের ছায়া - dailyainerkantho
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৬:৫৩|
শিরোনামঃ
মনোহরগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী! বিএনপি জন্মগতভাবেই জাতির সাথে প্রতারণা করে আসছে: শিবির সভাপতি বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নেত্রকোণা জেলা কমিটি ঘোষণা বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সংগঠক আশরাফুল আহমদ পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব পুরস্কার শিক্ষার্থীর ছেঁড়া জামায় সুঁই-সুতো হাতে প্রধান শিক্ষিকা বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল করেছে  মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনোহরগঞ্জে বিএনপি নেতা মনজুরুল আলম মজনুর ইন্তেকালে শোকের ছায়া

এস এম আনোয়ার
  • Update Time : রবিবার, মার্চ ২৯, ২০২৬,
  • 230 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি, ৮ নং খিলা ইউনিয়ন বিএনপির বারবার নির্বাচিত সভাপতি এবং দিশাবন্ধ নবীশুর জামে মসজিদের সভাপতি জনাব মোঃ মনজুরুল আলম (মজনু) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম মনজুরুল আলম (মজনু) ছিলেন একজন নিবেদিতপ্রাণ, জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজের একজন ধর্মপ্রাণ ও পরোপকারী মানুষ। মনোহরগঞ্জবাসীর কাছে তিনি ছিলেন শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিকতার এক অনন্য দৃষ্টান্ত। তাঁর সততা, উদারতা এবং মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা দল মত নির্বিশেষে তাকে সবার কাছে করে তুলেছিল অত্যন্ত প্রিয় ও সম্মানিত।

দলমত নির্বিশেষে মনোহরগঞ্জের সর্বস্তরের মানুষের হৃদয়ে তিনি যে স্থান করে নিয়েছিলেন, তা সত্যিই বিরল। তাঁর মতো মানবিক ও উদার ব্যক্তিত্বের উপস্থিতি ছিল এ অঞ্চলের জন্য এক বড় সম্পদ।

তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক জননেতা মোঃ আবুল কালাম এমপি, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াছ পাটওয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জিএম আহসানুল্লাহ সহ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com