1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জে রাতের আঁধারে কৃষি জমির মাটি বিক্রি, ভাইয়ের বিরুদ্ধে বোনের অভিযোগ  - dailyainerkantho
৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| রাত ১১:০৯|
শিরোনামঃ
নির্ধারিত সময়ের মধ্যেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি আইনে পরিণত হবে – চিফ হুইপ বর্তমান সরকারের কার্যক্রমে গ্রাম পুলিশের সাহসী ভূমিকা রাখতে হবে: কমান্ডার এম এম লাল মিয়া মাধবপুরে কমিউনিটি ক্লিনিকে অনিয়মের অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা মনোহরগঞ্জে ছড়িয়ে পড়ছে হাম, অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান তেতুলিয়া বাংলাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশি মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ ৩৫ বছরের অধিক সময় সাহসী সাংবাদিকতা এনটিভির স্টাফ রিপোর্টার, দৈনিক ইত্তেফাক, পঞ্চগড়ের সাজ্জাদ জটিল কিডনি রোগে আক্রান্ত; চিকিৎসার খরচ যোগাতে ঐক্যবদ্ধ হচ্ছেন দুই জেলার সাংবাদিকরা শ্রম আইনের সংশোধনী বাতিলের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন দৃশ্যমান ও টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশের সামনে এখন যে পথ খোলা তেতুলিয়ায় পেট্রোল মুজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

মনোহরগঞ্জে রাতের আঁধারে কৃষি জমির মাটি বিক্রি, ভাইয়ের বিরুদ্ধে বোনের অভিযোগ 

এস এম আনোয়ার
  • Update Time : বুধবার, এপ্রিল ১, ২০২৬,
  • 46 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লায় মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের কমলপুর গ্রামের মৃত আলী আজমের পরিবারের মধ্যে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মৃত আলী আজমের তিন মেয়ে—কুসুম বেগম, আমেনা বেগম ও জোসনা বেগম তাদের পৈতৃক কৃষিজমির মালিক। তবে তাদের বড় ভাই বেলায়েত হোসেন বেলাল দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে ওই জমি থেকে জোরপূর্বক মাটি কেটে বিক্রি করে আসছেন বলে অভিযোগ উঠেছে। এতে কয়েক লাখ টাকার মাটি বিক্রি করা হয়েছে বলেও জানা গেছে।
ভুক্তভোগী জোসনা বেগম জানান, সম্প্রতি রাতের আঁধারে অবৈধভাবে ভেকু (এক্সকাভেটর) ব্যবহার করে তার জমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। বিষয়টি টের পেয়ে তিনি বাধা দিতে গেলে উল্টো তার ভাই তাকে হুমকি দেন।
পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় গত ২৭ মার্চ তিনি মনোহরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ করার পরও মাটি কাটার কাজ বন্ধ হয়নি বলে জানান তিনি। বরং রাত হলেই আবারও সেই কার্যক্রম শুরু হচ্ছে।
তিনি বলেন, “আমার ফসলি জমি এখন প্রায় পুকুরের মতো হয়ে গেছে। বারবার বাধা দিয়েও কোনো লাভ হচ্ছে না। পুলিশ আসার পর কিছুক্ষণ বন্ধ থাকলেও তারা চলে গেলে আবার শুরু হয়।”
জোসনা বেগম আরও জানান, সর্বশেষ গতকাল রাতেও মাটি কাটার সময় পুলিশকে খবর দেওয়া হলে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত বেলায়েত হোসেন ভেকু ফেলে পালিয়ে যান। তবে পুলিশ চলে যাওয়ার কিছুক্ষণ পর আবারও মাটি কাটার কাজ শুরু হয় বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত বেলায়েত হোসেন বেলালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মাটি কাটার বিষয়টি স্বীকার করেন।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে কৃষিজমি রক্ষা পায় এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho