1. dailyainerkantho@gmail.com : admin :
মহাখালী পেট্রল পাম্পের আগুন নিয়ন্ত্রণে - dailyainerkantho
৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ১০:৩৩|
শিরোনামঃ
ঠাকুরগাঁও-১ আসনে ফয়সল আমিনের জয় জগন্নাথপুরে ২১ তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি ২০২৬ প্রদান সম্পন্ন ইবিতে ‘মোরাল প্যারেন্টিং ট্রাস্ট’–এর মতবিনিময় সভা স্কটল্যান্ডের এডিনবরায় জমজমাট ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল স্কটল্যান্ড–২০২৬’ ২০০৮ সালের পর হিলি স্টেশনে দাঁড়াবে ঢাকাগামী দুই ট্রেন, আনন্দমিছিল এলাকাবাসীর। সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু! তেঁতুলিয়ায় শীত পড়তে শুরু করেছে লাকসামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি,থানায় জিডি ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩ আদমদীঘিতে সাংবাদিকদের কটাক্ষ করে ফেসবুকে এসিল্যান্ডের স্ট্যাটাস

মহাখালী পেট্রল পাম্পের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, আগস্ট ১৭, ২০২৫,
  • 154 Time View

 

মহাখালী পেট্রল পাম্পের আগুন নিয়ন্ত্রণে

 

রাজধানীর মহাখালীর ইউরেকা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার প্রায় আধাঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

পেট্রোল পাম্পটি মহাখালীর রাওয়া ক্লাবের কাছে অবস্থিত।
খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হওয়া ফায়ার সার্ভিসের ৬টি গাড়ি জ্যামে আটকে ছিল। পরবর্তীতে বিভিন্ন স্টেশনের ১১টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার শিহাব সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে মহাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন ওই পেট্রল পাম্পে আগুন লাগে।

যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিস কর্মকর্তা শিহাব সরকার বলেন, ‘আমরা সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তেজগাঁও এলাকার ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের গাড়ি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।’

সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে তিনি বলেন, ‘আমরা খবর পেয়েছি সড়কে প্রচুর জ্যাম। জ্যাম ঠেলে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।’

পরবর্তীতে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তিনি বলেন, ‘৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।’

অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com