1. dailyainerkantho@gmail.com : admin :
মাধবপুরে ভারতীয় গাঁজাসহ গ্রেফতার- ৩ - dailyainerkantho
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ১২:৩২|

মাধবপুরে ভারতীয় গাঁজাসহ গ্রেফতার- ৩

ফরাস উদ্দীন, মাধবপুর
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫,
  • 318 Time View

হবিগঞ্জের মাধবপুরে ৯ কেজি ভারতীয় গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) সকালে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া নোয়াহাটি মোহন ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয়পালের নেতৃত্বে সকাল সাড়ে ৬টার দিকে পরিচালিত অভিযানে একটি পিকআপ ভ্যান থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ভোলা জেলার দৌলতখান উপজেলার চরশবি গ্রামের নুরুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন (৩৫), ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কাইলকিনী গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে মানিক হোসেন (৩৫) এবং ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মেলাইঞ্জন গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রিয়াদ হোসেন (২৪)। বর্তমানে তারা সবাই ঢাকার শেওড়াপাড়া এলাকায় বসবাস করছিলেন।
এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ-উল্যা জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com