1. dailyainerkantho@gmail.com : admin :
মাধবপুর মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে দুর্গাপূজা পরিদর্শন - dailyainerkantho
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:২৬|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

মাধবপুর মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে দুর্গাপূজা পরিদর্শন

ফরাস উদ্দীন
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫,
  • 108 Time View

হবিগঞ্জের মাধবপুরে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে রবিবার ২৮শে সেপ্টেম্বর তেলিয়াপাড়া বাজার শ্রী শ্রী দুর্গা মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে মাধবপুর মডেল প্রেসক্লাব। এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান জয় এবং সাধারণ সম্পাদক ফরাস উদ্দিন।

সাধারণ সম্পাদক ফরাস উদ্দিন বলেন, “সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় পূজা হচ্ছে দুর্গাপূজা। এই পূজাটি হিন্দু সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের পূজায় আইনশৃঙ্খলা বাহিনী চোখে পড়ার মতো ভূমিকা রাখছে। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম প্রতিটি মন্দিরের খোঁজখবর নিচ্ছেন এবং প্রতিটি ইউনিয়নের কমিটির মাধ্যমে মন্দিরের সুরক্ষায় কাজ করে যাচ্ছেন। পাশাপাশি পুলিশ প্রশাসন, বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনী এবং আনসার বাহিনী সকলে একযোগে নিরাপত্তার জন্য কাজ করছে। আমরা তাদের ধন্যবাদ জানাই এবং সনাতন ধর্মালম্বী সকলকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানাই।”

সভাপতি আজিজুর রহমান জয় বলেন, “শারদীয় দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি মিলন ও সম্প্রীতির উৎসব। মাধবপুর মডেল প্রেসক্লাব সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করে যাবে।”

এদিকে উপজেলাজুড়ে পূজামণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় জমেছে। প্রশাসনের তৎপরতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতায় এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার প্রত্যাশা করছেন সবাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho