1. dailyainerkantho@gmail.com : admin :
মাধ্যমিকের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ‘জুলাই অভ্যুত্থান’ - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| দুপুর ২:৪০|
শিরোনামঃ
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!

মাধ্যমিকের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ‘জুলাই অভ্যুত্থান’

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, জুলাই ১৪, ২০২৫,
  • 112 Time View
সূত্র জানায়, চলতি বছর বাংলা ও ইংরেজি সাহিত্য বইয়ের কিছু অধ্যায়ে প্রাসঙ্গিকভাবে ‘জুলাই আন্দোলন’-এর প্রাথমিক দিকটি অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ২০২৬ শিক্ষাবর্ষ থেকে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানভিত্তিক পাঠ্যবইয়ে এ অভ্যুত্থানকে একটি পৃথক ও ধারাবাহিক ঐতিহাসিক প্রেক্ষাপটে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে।
এনসিটিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, বর্তমানে আমাদের ইতিহাস বইগুলো মূলত ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত সীমাবদ্ধ। তবে সময়ের ধারাবাহিকতা রক্ষার নীতিমালার আওতায় ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের ‘জুলাই অভ্যুত্থান’-কে সংযুক্ত করার চিন্তাভাবনা চলছে। নতুন প্রজন্ম যেন সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা সম্পর্কে সচেতন হতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ।
২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত এই অভ্যুত্থানকে বিশ্লেষকরা নতুন প্রজন্মের ‘প্রতিবাদ রাজনীতির’ এক যুগান্তকারী অধ্যায় হিসেবে দেখছেন। শিক্ষক, শিক্ষার্থী ও নাগরিক সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গড়ে ওঠা এ গণআন্দোলন দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তোলে। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার, শাহবাগ, টিএসসি, নীলক্ষেত এবং প্রেস ক্লাব এলাকা হয়ে ওঠে বিক্ষোভের কেন্দ্রবিন্দু। শিক্ষার্থীরা দুর্নীতি, রাজনৈতিক নিপীড়ন, শিক্ষা খাতে বৈষম্য এবং নাগরিক অধিকার হরণের প্রতিবাদে রাজপথে নেমে আসে।
আন্দোলনটি এক পর্যায়ে গণজাগরণে রূপ নেয় এবং তৎকালীন সরকারের পদত্যাগের দাবিতে লক্ষাধিক মানুষ রাজপথে জড়ো হয়। অবশেষে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের মধ্য দিয়ে এই অভ্যুত্থান চূড়ান্ত পরিণতি লাভ করে।
শিক্ষাবিদ ও বিশ্লেষকদের মতে, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর শিক্ষার্থীদের এটি ছিল সবচেয়ে বৃহৎ ও সংগঠিত ভূমিকা। শিক্ষা মন্ত্রণালয় সূত্রও জানিয়েছে, বিষয়টি নিয়ে বর্তমানে উচ্চপর্যায়ে আলোচনা চলছে। চূড়ান্ত অনুমোদনের পর পাঠ্যক্রম উন্নয়ন কমিটি প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com