1. dailyainerkantho@gmail.com : admin :
মেজর মান্নানের ৮৬তম জন্মদিন পালন করে নেতা কর্মীরা - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৮:০৩|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

মেজর মান্নানের ৮৬তম জন্মদিন পালন করে নেতা কর্মীরা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫,
  • 126 Time View

সাবেক প্রতিমন্ত্রী, সংসদ সংদস্য এবং বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নানের ৮৬তম জন্মদিন (১৫ সেপ্টেম্বর)। মেজর (অব:) আবদুল মান্নান একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও শিল্পোদ্যক্তা। তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি ২০১৮ সালে রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর-৪) আসন বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৪ সালে সংসদ থেকে পদত্যাগ করে অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে গঠিত বিকল্পধারা বাংলাদেশে যোগদান করেন। তিনি বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব নির্বাচিত হন। বর্তমানে তিনি দলটির নির্বাহী প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন। জন্মদিনে বিকল্পধারার নেতা কর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তাঁর জন্মদিন আনুষ্ঠানিকভাবে ১৬ সেপ্টেম্বর পালন করা হয়।

জন্মদিন অনুষ্ঠানে মেজর মান্নান বলেন, “বিকল্পধারা বাংলাদেশ তিনটি উদ্দেশ্য নিয়ে তাদের কর্মসূচি প্রণয়ন করেছিল:
১. দুর্নীতিমুক্ত, ২. সন্ত্রাসমুক্ত এবং ৩. দারিদ্রমুক্ত। বর্তমান প্রেক্ষাপটে সামগ্রিক দারিদ্র্য অনেকটা কমলেও দুর্নীতি কমে নাই। সুতরাং বাংলাদেশের প্রধান সমস্যা দুর্নীতি এবং দুর্নীতি। আমরা যদি বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করতে পারতাম তাহলে দারিদ্র শূন্যের কাছে নেমে আসত।বাংলাদেশ মুসলমানের দেশ এখানে আল্লাহর রহমত আছে।’

আবদুল মান্নান পাকিস্তান সেনাবাহিনীতে চাকুরীজীবন শুরু করেন এবং ১৯৮০’র দশকে পোশাক কারখানা স্থাপনের মাধ্যমে বিশেষ সাফল্য লাভ করেন। বাংলাদেশে ওয়াইম্যাক্স ইনটারনেট সার্ভিস প্রদানে তিনি পথিকৃতের ভূমিকা পালন করেন। তিনি বাংলালায়ন ওয়াইম্যাক্স, সানম্যান গ্রুপ এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সানম্যান গ্রুপ ছাড়াও তিনি বেশ কিছু প্রতিষ্ঠান পরিচালনা করেন। এর মধ্যে যে উল্লেখযোগ্য হল, ইস্টার্ন ইন্সুরেন্স লিমিটেড, পানীয়, এয়ারলাইন্স ও ওষুধ ব্যবসা ইত্যাদি।

মেজর মান্নান ১৯৪০ সালে নোয়াখালী জেলার সোনাপুরের দক্ষিণের চর শুল্যকিয়া ইউনিয়নের ইসহাকপুর গ্রামে এক প্রভাবশালী জমিদার পরিবারে জন্ম নেন। তার পিতার নাম ইসহাক মিয়া। চার ভাই চার বোনের মাঝে তিনি সবার বড়। তিনি নোয়াখালী জিলা স্কুল থেকে মাধ্যমিক পর্যায় শেষ করে ফেনী কলেজ থেকে উচ্চ মাধ্যম সম্পন্ন করেন। এরপর তিনি তদানীন্তন পাকিস্তান সামরিক বাহিনীতে যোগ দেন। তিনি সমাজসেবক হিসাবে কলেজ ও বহু মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন।

জন্মদিনের অনুষ্ঠানে মেজর মান্নানকে জন্মদিনের শুভেচ্ছা জানান, প্রেসিডিয়াম সদস্য ওবায়দুর রহমান মৃধা, মহসিন চৌধুরী, মোঃ ওয়াসিমুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান বাচ্চু, আরও শুভেচ্ছা জানান আমিনুল ইসলাম বুলু, মারুফ হাসান কাজল, মাজহারুল ইসলাম শিহাব, মিজানুর রহমান চন্দন, আলামিন প্রমূখ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com